এক্সপ্লোর

Karnataka New CM: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি থাকবেন শিবকুমার, শপথ শনিবার

Congress: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের কথা ঘোষণা করে কংগ্রেস। শনিবার শপথগ্রহণ।

নয়াদিল্লি: সব জটিলতা কাটল। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে বসছেন সিদ্দারামাইয়া। উপ মুখ্যমন্ত্রীর পদ পাচ্ছেন ডিকে শিবকুমার। ফলপ্রকাশের পাঁচদিন পরে অবশেষে সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমান্ড। বৃহস্পতিবার সিদ্ধান্তের কথা ঘোষণা করে কংগ্রেস। শনিবার শপথগ্রহণ।

বিজেপির হাত থেকে কর্নাটক কেড়ে নিয়ে চমক দিয়েছে কংগ্রেস। নরেন্দ্র মোদি, অমিত শাহ জুটির রথ থেমেছে দক্ষিণের এই রাজ্যে। আর এই জয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুটি নাম সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়ার তুলনায় অনেকটাই কমবয়সী শিবকুমার কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাঁর নেতৃত্বে দক্ষিণের এই রাজ্যে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। তারপর থেকেই কে মুখ্য়মন্ত্রী হবেন তা নিয়ে শুরু হয়েছিল টানাপড়েন। দুই পক্ষের অনুগামীরাই মুখ্যমন্ত্রী করার দাবি তুলে সেরাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিল। সূত্রের খবর, দুই পক্ষই চাইছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। 

তাহলে কি দুজনের মধ্যে মুখ্য়মন্ত্রিত্বের সময়কাল ভাগাভাগি হয়ে যাবে? সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার দুজনেই একসঙ্গে কাজ করার জন্য কথা দিয়েছেন। 'দুজনে একসঙ্গে কাজ করে কর্নাটকের ভবিষ্যৎ এবং কর্নাটকবাসীর ভবিষ্যৎ উন্নত করবেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ', এমনটাই ট্যুইট করেছেন ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়া বলেছেন, 'আমাদের হাত সবসময়ে একসঙ্গে থাকবে কন্নড়দের স্বার্থ রক্ষা করার জন্য, কংগ্রেস পরিবারের মতো কাজ করবে।'

 

সূত্রের খবর, দীর্ঘ আলোচনার পরে উপ মুখ্যমন্ত্রী পদেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ডিকে শিবকুমার। পাশাপাশি কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকছেন তিনি। সূত্রের খবর, সনিয়া গাঁধীর মধ্যস্থতায় এই জটিলতা কেটেছে।

সূত্রের খবর, দিল্লিতে একাধিকবার বৈঠক হয়েছিল। সেখানে ডিকে শিবকুমারের কাছে ২টি অপশন রাখা হয়েছিল। কিন্তু তা নাকচ করে দেন শিবকুমার। সূত্রের খবর, সিদ্দারামাইয়া প্রথম ২ বছর এবং শিবকুমার পরের ৩ বছর মুখ্য়মন্ত্রী থাকবেন, এমনটাও কথা উঠেছিল। কিন্তু দুই নেতাই তা নাকচ করে দেন। তারপরে দফায় দফায় বৈঠকের পরে বৃহস্পতিবার সিদ্ধান্তে আসে কংগ্রেস হাইকমান্ড।

এতে কি দু পক্ষই সন্তুষ্ট হবেন? নাকি পরে দেখা যাবে ক্ষোভের আগুন? বলবে সময়।

আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget