এক্সপ্লোর

India Pakistan News: থামছে না পাক উস্কানি, রেলে অ্যাটাকের আশঙ্কা, রেলকর্মীদের সতর্ক থাকার নির্দেশ

Pakistan India News:

নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাস এবং তার প্রেক্ষিতে চলতে থাকা ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে রেলকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিল এদেশের রেলবোর্ড। বিশেষ করে যে অংশে রেললাইন পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তের কাছে, সেখানে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, ট্র্যাকম্যান, স্টেশন মাস্টার, টিকিট চেকিং স্টাফ-সহ সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত উপরমহলে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। RPF, GRP-কে BSF এবং অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে নিয়মিত টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে।

পহেলগাঁও সন্ত্রাসের ১১ দিন। এখনও অধরা হামলাকারী জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের খোঁজে উপত্যকাজুড়ে আরও চলছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জঙ্গলে ও দুর্গম এলাকায় আজও যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা ও জমমু-কাশ্মীর পুলিশ। আজও কাশ্মীরে রয়েছেন NIA-র ডিজি সদানন্দ দাতে। এদিন পহেলগাঁও সন্ত্রাসের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈসরনে ২৬ জনকে খুনের তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA. গতকাল বৈসরনে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন NIA-র ডিজি সদানন্দ দাতে। পহেলগাঁওয়ের CRPF ক্যাম্পে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। 

পাকসেনার লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের কারণে LOC বরাবর নিরাপত্তা আরও জোরদার করেছে ভারত। এদিন শ্রীনগরের আকাশ দিয়ে দক্ষিণ কাশ্মীরের দিকে ঘন ঘন সেনাবাহিনীর চপার যেতে দেখা গেছে। ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকে এখনও কার্যত পর্যটক শূন্য কাশ্মীর। 

এদিকে, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তানের জমমু-কাশ্মীরে উস্কানির চেষ্টা চলছেই। পহেলগাঁও সন্ত্রাসের পর থেকে, সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে টানা ৮ দিন পাক সেনার গুলিবর্ষণ। রাত হলেই উপত্যকায় LOC-র ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি ছুড়ছে পাক সেনা। মধ্যরাতে কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নৌশেরা এবং আখনুর সেক্টর লক্ষ্য করে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায় পাক বাহিনী।  পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।                

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। সূত্রের খবর, মার্চের গোড়াতেই গুলমার্গের জঙ্গলে ঘাঁটি গাড়ার পরিকল্পনা করেছিল দুই পাক জঙ্গি মুসা ও আলি। কিন্তু ২০২৪-এর অক্টোবরে সেনা কনভয়ের ওপর হামলার পর নিরাপত্তার কড়াকড়ি থাকায় পরিকল্পনা বাতিল হয়। এরপরই দক্ষিণ কাশ্মীরকে বেছে নেয় পাক জঙ্গিরা। অনন্তনাগের বিজবেহরার বাসিন্দা লস্কর জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুরির সঙ্গে যোগাযোগ করে তারা ট্যুরিস্ট স্পটে হামলার ছক কষে। হাপতনার এলাকার কোকরনাগ জঙ্গলে ঘাঁটি গাড়ে, সেখানে অস্থায়ী ক্যাম্প বানিয়ে ফেলে। বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়তে গিয়েও বেঁচে যায় তারা। এপ্রিলের মাঝামাঝি আদিল এবং আরেক স্থানীয় জঙ্গি, ২ জনে মিলে পহেলগাঁও যায়। সেখানে প্রায় সমস্ত ট্যুরিস্ট স্পট রেকি করে। এরপর সব দিক খতিয়ে দেখে বৈসরন ভ্যালিতে পর্যটকদের ওপর হামলার ছক। 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget