এক্সপ্লোর

Kashmir Attack : কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা !অমরনাথ যাত্রার আগে গুলিতে ঝাঁঝরা পর্যটকরা

Kashmir News : কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক।  কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক।

শ্রীনগর : ভূস্বর্গে আতঙ্ক। ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি।  কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা।

এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পর্যটকরা 

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক।  কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক। সূত্রের খবর, এই সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন চার জন। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ছড়িয়েছে আতঙ্কের পরিবেশ। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে নেমেছে সেনা। 

জঙ্গিদের গুলিবর্ষণে ৪ জন আহত

পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।  নিরাপত্তা বাহিনীর দল এখনও পর্যন্ত কাউকে পাল্টা আঘাত করেনি। পরিস্থিতি পর্যালোচনা করছে। জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।  সূত্রের খবর,আহত পর্যটকরা রাজস্থান থেকে এসেছিলেন। কাশ্মীরে এই সময়টা পর্যটনের মরসুম। গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে। ভূস্বর্গে পর্যটকের ঢল। সেই সঙ্গে অমরনাথ যাত্রার জন্য জড়ো হচ্ছেন তীর্থযাত্রীরা। তারই মাঝে এই হামলা হওয়ায় দেশ জুড়ে পর্যটকদের মধ্যেই ছড়াচ্ছে আতঙ্ক। এই হামলার পেছনে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে জানা গেছে। 

পাকিস্তানের উস্কানি?                    

সরকারি সূত্রের খবর, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তব্য করেন। এর পরপরই এই হামলা। সামনেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা।  তাই এই হামলায় আরও আতঙ্ক ছড়িয়েছে। 

২০১৭ সালে অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায়  মৃত্যু হয়েছিল সাতজনের। আহত হন ১৯ জন। নিহতদের মধ্যে ৫ জন ছিলেন গুজরাতের এবং ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা। 

মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা।তাছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ABP Ananda Top 10, 25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget