এক্সপ্লোর

Kashmir : কাশ্মীরে মসজিদ ভাঙার সময় ভয়ঙ্কর বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক, ক্ষতবিক্ষত ১ শিশু সহ তিন

পুরনো মসজিদে তবে কী রাখা ছিল, রহস্য ঘনীভূত হচ্ছে।  এলাকায় চলছে তল্লাশি । বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


শ্রীনগর: ফের কেঁপে উঠল জম্মু কাশ্মীর। ভয়ঙ্কর বিস্ফোরণে গুরুতর আহত হল ১ শিশুও। ক্ষতবিক্ষত হলেন ২ মহিলা। 

ঘটনাটি কী            
জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়া এলাকায় একটি পুরনো মসজিদ ভাঙার কাজ চলছিল। সেই সময় জোরাল একটি বিস্ফোরণ হয়। তাতে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও কী থেকে বিস্ফোরণ হল, তা বোঝা যায়নি।  বিস্ফোরণের পর এলাকায় তৎপর হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী। দ্রুত শুরু হয় তদন্ত। তী থেকে বিস্ফোরণ। পুরনো মসজিদে তবে কী রাখা ছিল, রহস্য ঘনীভূত হচ্ছে।  এলাকায় চলছে তল্লাশি । বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

হান্দওয়াড়ার কাশেরি এলাকায় এই মসজিদ ভেঙে নতুন মসজিদ তৈরির কথা। পরিকল্পনা মতেই কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে৷ তাতে আহত হন অন্তত তিনজন। তার মধ্যে একজন শিশুও রয়েছেন।  পুলিশ সূত্রে খবর, আহতদের নিকটবর্তী  একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর হলেও,  শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ।  

কারা আহত 
আহতদের মধ্যে রয়েছেন নাতনুসার বাসিন্দা মুদাসির আহমেদ মীর (২৬) । কাচরির বাসিন্দা গুলাম আহমেদ  (৬৫)।  ক্ষতবিক্ষত হয়েছে একটি ১০ বছরের শিশুও, তার নাম ডি এ লোন ।  আহতদের লাঙ্গেটের উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সেখান থেকে একজনকে বিশেষ চিকিৎসার জন্য হান্দওয়াড়ার সরকারি মেডিকেল কলেজে (জিএমসি)  রেফার করা হয়েছে।        

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশকর্তাদের একটি দল বর্তমানে বিস্ফোরণের প্রকৃতি এবং ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাও বলতে পারছেন না, কী কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।          

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গিহানার পর থেকেই উপত্যকার পরিস্থিতি থমথমে। নিরীহ পর্যটকদের ওইভাবে ধর্ম বেছে বেছে খুন করার ঘটনার পর তার প্রভাব পড়ে উপত্যকার দৈনন্দিন জীবনেও। নেতিবাচক প্রভাব পড়ে ভূস্বর্গের পর্যটনেও। কাশ্মীরজুড়ে তল্লাশি চালিয়ে জঙ্গি কার্যকলাপে যুক্তদের বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। মাটিতে মিশিয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদে মদতদাতাদের ঘাঁটি। অপারেশন সিঁন্দুরের পর ভূস্বর্গের পরিস্থিতি একটু করে স্বাভাবিক হওয়ার দিকে। তার মধ্যেই এই ঘটনা। স্বাভাবিক ভাবেই চিন্তায় এলাকার মানুষ।                 

 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget