এক্সপ্লোর

Kashmir Terror Attack: 'আমার ছোট্ট বাচ্চা আছে, ছেড়ে দাও'... 'কোনও কথাই বলল না, শুনল না, মাথায় গুলি করে চলে গেল'...

Pahalgam Incident: 'আমার স্বামী অনুরোধ করে বলেছিল আমার একটা বাচ্চা আছে। দয়া করে ছেড়ে দাও। কিন্তু ও গুলি করে দিল। তারপর চলে গেল', জানিয়েছেন নিহত ভারত ভূষণের স্ত্রী সুজাতা।  

Kashmir Terror Attack: জঙ্গিদের কাছে প্রাণভিক্ষা করেছিলেন বেঙ্গালুরুর প্রযুক্তি কর্মী ভারত ভূষণ। নিজের জন্য নয়। তিন বছরের সন্তানের জন্য। কিন্তু মোটেই রেয়াত করা হয়নি তাঁকে। স্ত্রী এবং সন্তানের সামনেই নৃশংস ভাবে গুলি করে খুন করা হয় ভারতকে। অটোম্যাটিক বন্দুক তাক করে ভারত ভূষণের মাথায় গুলি করে এক জঙ্গি। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, ভারতের স্ত্রী সুজাতা ভূষণ। পেশায় চিকিৎসক তিনি। সুজাতা জানিয়েছেন, ১৮ এপ্রিল ছুটিতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। পহেলগাঁও ছিল তাঁদের শেষ ঘোরার জায়গা। অন্যান্য পর্যটকদের মতোই বৈসারন উপত্যকায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। টাট্টু ঘোড়ায় চড়ে গিয়েছিলেন ভারত, তাঁর স্ত্রী সুজাতা এবং সন্তান। পৌঁছনোর পর ছবি তুলছিলেন তাঁরা। সবুজ উপত্যকায় খেলা করছিলেন ছোট্ট সন্তানের সঙ্গে। এমনকি কাশ্মীরি পোশাকও পরেছিলেন তাঁরা। আচমকাই তাঁরা শুনতে পান গুলির শব্দ। 

সুজাতা আরও জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন হয়তো পাখি কিংবা বন্য পশুদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ক্রমশ বাড়তে থাকে একটানা গুলির শব্দ। তারপরেই তাঁরা বুঝতে পারেন এটা সাধারণ ঘটনা নয়। হামলা হয়েছে। কিন্তু চারপাশের খোলা বিস্তীর্ণ এলাকায় লুকিয়ে পড়ে প্রাণ বাঁচানোর কোনও জায়গাই ছিল না। তাও দৌড়তে শুরু করেন সকলে। অনেকে লুকিয়ে পড়েন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তাঁবুতে। ভারত, সুজাতা এবং তাঁদের সন্তানও কার্যত হামাগুঁড়ি দিয়ে লুকিয়ে পড়েছিলেন তাঁবুর আড়ালে। কিন্তু নজরে এসেছিল জঙ্গিদের তাণ্ডব। ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য। লোকেদের ধরা হচ্ছিল, প্রশ্ন করা হচ্ছিল, তারপরই সটান গুলি করে খুন। 

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুজাতা বলেছেন, 'তাঁবুর কাছে এসেছিল এক জঙ্গি। একজন লোককে টেনে বের করল। কিছু কথা বলল। তারপরই মাথায় গুলি করল। একবারের পর আরও দু'বার। আমি শুনতে পাইনি ও কী বলছিল। পরে শুনতে পাই বলছে তোমরা কীভাবে ছুটি উপভোগ করবে যখন আমাদের বাচ্চারা কষ্ট করছে। খবর দেখ না তোমরা? শুধু তোমরা নিজেরা কীভাবে এমন উপভোগ করবে? এক বয়স্ক ব্যক্তিকে এসব কথা বলার পরই মাথায় গুলি করে। তারপর আরও একজনকে।' 

সুজাতার কথায়, এরপর তাদের তাবুঁতে আসে এক জঙ্গি। সুজাতা বলেছেন, 'ও আমার স্বামীর কাছে এল। কোনও কথাই বলল না। গুলি করে দিল। আমার স্বামী অনুরোধ করে বলেছিল আমার একটা বাচ্চা আছে। দয়া করে ছেড়ে দাও। কিন্তু ও গুলি করে দিল। তারপর চলে গেল।' 

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget