এক্সপ্লোর

Kahsmir Attack: 'ভাইয়ের মতো ছিল, একসঙ্গে ক্রিকেট খেলেছি, এই শক ভুলতে পারছি না', পহেলগাঁওয়ের হামলায় মণীশকে হারিয়ে শোকস্তব্ধ বন্ধু আদিত্য

Kashmir News: মণীশ রঞ্জনের বন্ধু আদিত্য শর্মা বলছেন, 'আমার পক্ষে এমন শক হয়ে গেল, ভুলতে পারছি না। ভাইতুল্য বন্ধু ছিল। একসঙ্গে মাঠে ক্রিকেট খেলেছি। যে ঘটনা ঘটেছে কড়া নিন্দা করছি।'

স্ত্রী, সন্তানদের সঙ্গে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন। পেশায় তিনি আইবি অফিসার। কর্মরত ছিলেন হায়দরাবাদে। অন্যান্য পর্যটকদের মতোই পহেলগাঁওয়ের কাছে বৈসারণ-মিনি সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এই গোয়েন্দা আধিকারিক। আর সেখানেই শেষ হয়ে গেল সব। ছুটিতে কাশ্মীর ঘুরতে যাওয়ার আনন্দ মুহূর্তে পরিণত হল হাহাকারে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন মণীশ। আর এই খবর ঝালদার বাড়িতে পৌঁছোতেই নেমেছে শোকের ছায়া। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছে পাড়া-প্রতিবেশী বন্ধুরা। সকলেই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাঁধ মানছে না কারও চোখের জল। মণীশের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরাও। কথা বলতে গিয়ে গলা বুঁজে আসছে কান্নায়। কখনও বা কণ্ঠস্বরে ঝরে পড়ছে ক্ষোভ, উষ্মা। 

মণীশ রঞ্জনের বন্ধু আদিত্য শর্মা বলছেন, 'আমার পক্ষে এমন শক হয়ে গেল, ভুলতে পারছি না। ভাইতুল্য বন্ধু ছিল। একসঙ্গে মাঠে ক্রিকেট খেলেছি। যে ঘটনা ঘটেছে কড়া নিন্দা করছি। দুর্ভাগ্যজনক ঘটনা। লজ্জাজনক ঘটনা। কেন্দ্রীয় সরকারের করা পদক্ষেপ নেওয়া উচিৎ। এভাবে যদি পর্যটক, আমার বাড়ির ছেলে এরকম ঘটনার শিকার হয়, সেটা দেশের জন্য লজ্জার ঘটনা। ওখান থেকে আতঙ্কবাদ সাফাই হোক। এভাবে দেশ চলবে না।' 

মণীশ রঞ্জনের ভাই বিনীত রঞ্জন মিশ্র জানিয়েছেন, সম্ভবত ১৫ তারিখ দিল্লি থেকে প্রথমে অযোধ্যা এবং তারপর অযোধ্যা থেকে শ্রীনগর গিয়েছিলেন মণীশ। তাঁর ভাইদেরও যাওয়ার কথা ছিল। দিল্লি থেকে কাশ্মীর যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তাঁরা ফিরে এসেছিলেন। বিনীত জানিয়েছেন, মণীশের পহেলগাঁও থেকে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। আর তাঁদের এদিক থেকে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। বিনীত এও জানিয়েছেন, দাদা-বৌদি, দুই সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। মণীশের স্ত্রীই কারও ফোন থেকে বাড়িতে খবর দেন। বিনীত এও জানিয়েছেন, হরিদ্বারে থাকাকালীন ফোন করেছিলেন মণীশ। শ্রীনগর পৌঁছেও মেসেজ করেছিলেন। 

মণীশ রঞ্জনের আরেক বন্ধ মণীশ আগরওয়াল বলেছেন, 'আমার বন্ধু ছিল। খুব ভাল মানুষ। আগে আমরা একসঙ্গেই থাকতাম। প্রায় পাশাপাশি বাড়ি ছিল আমাদের। যা হয়েছে তা একেবারেই ঠিক নয়। আতঙ্কবাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবচেয়ে ভাল যা উপায়, তা ধারাবাহিক ভাবে বজায় রাখা উচিৎ। এমন নয় যে ঘটনা ঘটল, তারপর অ্যাকশন নেওয়া হল। ধারাবাহিক ভাবে এই পদ্ধতি চালু থাকলে তাহলে হয়তো ধীরে ধীরে সমস্যা কমবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP

ভিডিও

Kunal Ghosh:
Sebaashray News: 'আমি-আপনি নিয়ম মেনে চললে দোষীকে দোষী সাব্যস্ত করতে পারব', সেবাশ্রয় বিতর্ক নিয়ে বললেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত
Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget