এক্সপ্লোর

Narendra Modi : 'অপরাধীরা রেহাই পাবে না', বিমানবন্দরে নেমেই উচ্চপর্যায়ের বৈঠক মোদির, বড় পদক্ষেপ?

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া, জার্মানি, ইজরায়েলের মতো বেশ কয়েকটি দেশ।

নয়াদিল্লি :  কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। এসেই সক্রিয় হলেন তিনি। দিল্লিতে পৌঁছেই নরেন্দ্র মোদি বলেন, অপরাধীরা রেহাই পাবে না।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) সকালে বিমানবন্দরে নেমেই সৌদি আরব থেকে দিল্লি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দিল্লি বিমানবন্দরেই একটি বৈঠক করেন। সন্ত্রাসবাদী হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী লিখেছিলেন, 'জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে...তাঁদের রেহাই দেওয়া হবে না! তাঁদের দুষ্ট উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।'

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠক রয়েছে। কাশ্মীরে সন্ত্রাস-হামলা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া, জার্মানি, ইজরায়েলের মতো বেশ কয়েকটি দেশ। কাশ্মীরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার  শাহ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও উপ রাজ্যপালের সঙ্গে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। "সাম্প্রতিক বছরগুলিতে সাধারণ নাগরিকদের উপর আমরা যেসব আক্রমণ দেখেছি, তার নিরিখে এই আক্রমণবিরাট বড়। আমি অবিশ্বাস্যভাবে হতবাক। আমাদের পর্যটকদের উপর এই আক্রমণ একটি জঘন্য কাজ। এই হামলাকারীরা পাশবিক, অমানবিক ...নিন্দার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়"

সরকারকে নিশানা কংগ্রেসের

অন্যদিকে, কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছে তারা। সূত্রের দাবি, নিরাপত্তা এজেন্সি জানিয়েছে, জঙ্গিরা পর্যটকদের টার্গেট করতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। প্রশ্ন উঠছে, তারপরও হামলা ঠেকানো গেল না কেন? এই ঘটনা নিয়ে মোদি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, পরিস্থিতি স্বাভাবিক বলে ফাঁপা দাবি না করে, দায় নিক সরকার। রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'সরকার জম্মু-কাশ্মীরের  পরিস্থিতি স্বাভাবিক বলে ফাঁপা দাবি না করে, এবার দায় নিয়ে পদক্ষেপ গ্রহণ করুক। যাতে এ ধরনের বর্বর ঘটনা না ঘটে এবং নির্দোষ ভারতীয়দের প্রাণ না হারাতে হয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget