এক্সপ্লোর

Kashmir Times Raid : খবরের কাগজের অফিসে গ্রেনেড, AK 47! কাশ্মীর টাইমস-এর অফিসে তল্লাশিতে আর কী কী উদ্ধার? কী বলছে সংস্থা?

অনুরাধা ভাসিনের কথায় , ' আমি 'অবাক, হতবাক নই...গোয়েন্দারা যে অফিসটি তে তল্লাশি চালায়, তা বছরের পর বছর ধরে বন্ধ ছিল।'

নয়াদিল্লি : দেশবিরোধী কাজে উৎসাহ দেওয়া, অস্ত্র মজুত করা ইত্যাদি অভিযোগে জম্মু - কাশ্মীরের সংবাদমাধ্যম কাশ্মীর টাইমসের জম্মুর দফতরে তল্লাশি চালাল সে-রাজ্যের তদন্তকারী সংস্থা এসআইএ। পুলিশ সূত্রের খবর,‘দেশবিরোধী’কাজে মদত ও উৎসাহ দান করত এই সংস্থা।  তল্লাশিতে ওই অফিস থেকে উদ্ধার করা হয়েছে বহু পিস্তল, কার্তুজ,গ্রেনেডও । উপত্যকার সংবাদমাধ্যমে তল্লাশি নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য । অন্যদিকে সংবাদমাধ্যমের যুক্তি, ফাঁসানোর চেষ্টা চলছে তাদের, মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে । 

পুলিশ সূত্রের খবর, সারা দিন ধরে তল্লাশিতে  AK-47, কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার করা হয়েছে এবং এখনও চলছে। পুলিশ ও তদন্তকারী সংস্থার খবর, ভারত ও কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার অভিযোগে দায়ের হয়েছে মামলা। এছাড়া সংস্থার বিরুদ্ধে  বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করার অভিযোগও রয়েছে কাশ্মীর টাইমসের বিরুদ্ধে । দায়ের করা হয়েছে এফআইআর। জানা গিয়েছে এফআইআরে নাম রয়েছে সংবাদমাধ্যমের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনেরও। কাশ্মীর টাইমসের কার্য নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের কথায় , "আমি আশ্চর্য হয়েছি ,তবে হতবাক নই...গোয়েন্দারা যে অফিসটি তে তল্লাশি চালায়, তা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। আমি এমনকি জানি না যে তারা সেই জায়গায় কী খুঁজছিল"। প্রকাশিত হয়েছে 'আউটলুকে'।

SIA একটি বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর টাইমস-এর জম্মু ও কাশ্মীরের রেসিডেন্সি রোডের অফিসে দৈনিক জম্মু কাশ্মীরের তদন্তকারী সংস্থা SIA তল্লাশি চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের ভেতরে ও বাইরে কর্মরত বিচ্ছিন্নতাবাদী এবং অন্যান্য দেশবিরোধী সংগঠনগুলিরগুলির সঙ্গে  অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে Kashmir Times /kashmirtimes.com-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়েছে।" 

উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর সিং চৌধুরী বলেন, এ ধরনের তল্লাশি প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। কারও চাপে পড়ে এগুলো করা ঠিক নয়। যদি তাঁরা কিছু ভুল করে থাকেন, তবে ব্যবস্থা নেওয়া উচিত। যদি তাঁরা ভুল করে থাকেন, তবে তাঁদের এর ফল ভুগতে হবে। তবে  যদি শুধু চাপ দেওয়ার জন্য এমনটা করা হয়ে থাকে, তবে  সেটা অন্যায়। 

 PDP নেতা ইলতিজা মুফতি এই তল্লাশি অভিযানের কড়া সমালোচনা করেন। বলেন, কাশ্মীর টাইমস কাশ্মীরের সেই কয়েকটি খবরের কাগজের মধ্যে অন্যতম, যারা চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করতেও রাজি হয়নি। দেশ বিরোধী কার্যকলাপ করার আড়ালে তাদের অফিসে তল্লাশি চালানো নির্বুদ্ধিতা, এর থেকে স্বৈরাচারিতার গন্ধ বেরোচ্ছে। 

PDP ইউথ প্রেসিডেন্ট আদিত্য গুপ্তও এই তল্লাশি অভিযানের কড়া সমালোচনা করেছেন। বলেন, কাশ্মীর টাইমসের প্রতিষ্ঠাতা বেদ ভাসিন ছিলেন জম্মু-কাশ্মীরে সবথেকে সাহসী কণ্ঠস্বরগুলির মধ্যে একটি। তিনি ছিলেন নির্ভীক, সত্যবাদী...তাঁকে চুপ করানো অসম্ভব। তাঁর মেয়ে অনুরাধা ভসিন একইরকম সাহসিকতার সঙ্গে সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কয়েক দশক ধরে, এই খবরের কাগজ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ হয়ে হওয়া, শাসনের ব্যর্থতা এবং বড় রাজনৈতিক পরিবর্তন সংক্রান্ত খবর নির্ভীক ভাবে তুলে ধরেছে। প্রতিটি হুমকি ও প্রতিটি চাপের পরেও, কাশ্মীর টাইমস অবিচল ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget