এক্সপ্লোর

Pulwama Militant Attack: ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত

Jammu And Kashmir: পুলওয়ামায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন নিহত কাশ্মীরি পণ্ডিত ।

শ্রীনগর: ফের অশান্ত উপত্যকা। জঙ্গিদের হাতে প্রাণ গেল এক কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit)। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama)ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালে বাজারে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই  জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। গত বছর অক্টোবরের পর এই প্রথম কাশ্মীরে ফের হামলার ঘটনা ঘটল (Pulwama Militant Attack)।

ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন নিহত ব্যক্তি

ট্যুইটারে হামলার খবরে সিলমোহর দিয়েছে কাশ্মীর জোন পুলিশ। তাদের ট্যুইটাার হ্যান্ডলে লেখা হয়, 'সংখ্যালঘু সম্প্রদায়ের এক নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। নিহত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। কাশীনাথ শর্মার ছেলে তিনি। সকালে বাজারে বেরিয়েছিলেন। সেই সময়ই গুলি চলে'। হামলার পর তড়িঘড়ি সঞ্জয়কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।

আরও পড়ুন: German Chancellor on India : "প্রচুর উন্নতি হয়েছে, অনেক প্রতিভা রয়েছে ভারতে", উচ্ছ্বসিত প্রশংসা জার্মানির চ্যান্সেলরের

জম্মু ও কাশ্মীরে এই নিয়ে আরও একবার সংখ্যালঘু পণ্ডিতদের উপর হামলা চালানো হল। গত বছর, পর পর এমন বেশ কয়েকটি হামলা চালায় জঙ্গিরা। কিন্তু অক্টোবরের পর থেকে কিছুটা শান্তি ফিরেছিল। রবিবার সকালে তাতে ছেদ পড়ল। সাত সকালে বাজার যাওয়ার পথে জঙ্গিদের গুলিতে মারা গেলেন কাশ্মীরি পণ্ডিত ওই ব্যক্তি।জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সঞ্জয়ের গ্রামে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজ চলছে। 

এর আগে, গতবছর অক্টোবরে কাশ্মীরি পণ্ডিত এক কৃষককে হত্যা করে জঙ্গিরা। শোপিয়ানে নিজের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় তাঁকে। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে এমন হামলা উত্তরোত্তর বেড়েছে বলে মত স্থানীয়দের।  এর ফলে, গত কয়েক মাসে নতুন করে উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক লক্ষ্য করা যায়।

 অক্টোবরের পর থেকে কিছুটা শান্তি ফিরেছিল 

এ দিনের হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স ওমর আবদুল্লা। হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ভারত সরকার উপত্যকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বরং তাদের ব্যর্থতারই ফলপ্রকাশ যে, আজ বলির পাঁঠা হচ্ছে কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget