এক্সপ্লোর

সোশ্যাল মিডিয়া থেকে ২ মাস দূরে থাকা, ৫টি গাছ লাগানোর শর্তে ছাত্রকে জামিন আদালতের

হরিয়ানার ভিন্দ জেলার আসওয়ার গ্রামের হরেন্দ্র তিওয়ারিকে ২৩ জুন গ্রেফতার করে পুলিশ। এক দোকানিকে বেধড়ক মারধরের অভিযোগ ছিল ১৮ বছরের হরেন্দ্রর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়।

ইনদওর: ৫টি গাছ লাগাতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে ২ মাস দূরে থাকতে হবে। জোড়া শর্তে এক তরুণের জামিন মঞ্জুর করল মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিওর বেঞ্চ। এমনই জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী। হরিয়ানার ভিন্দ জেলার আসওয়ার গ্রামের হরেন্দ্র তিওয়ারিকে ২৩ জুন গ্রেফতার করে পুলিশ। এক দোকানিকে বেধড়ক মারধরের অভিযোগ ছিল ১৮ বছরের হরেন্দ্রর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। ২৪ জুন বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় হরেন্দ্রকে। অভিযুক্তের আইনজীবী সুশান্ত তিওয়ারি জামিনের আর্জি জানান। আইনজীবী বলেন, "দ্বাদশ শ্রেণিতে হরেন্দ্র ৭৫ শতাংশ নম্বর পেয়েছিল। প্রি এগরিকালচারাল টেস্টের জন্য তৈরি হচ্ছিল। কোভিডের জন্য পরীক্ষা পিছিয়েছে। এখন জামিন না দিলে তাঁর উজ্জ্বল ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। বিষয়টি যেন সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।" সব দিক বিবেচনা করে হরেন্দ্র তিওয়ারির জামিন মঞ্জুর করেছেন বিচারপতি আনন্দ পাঠক। তবে জামিনের শর্ত হিসেবে ডিজিটাল ডিটক্সিফিকেশন করতে বলেছে আদালত। বিচারপতি বলেছেন, "আগামী ২ মাস হরেন্দ্রকে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। হোয়াটস অ্যাপ, ফেসবুক সহ কোনও প্ল্যাটফর্মে সে থাকতে পারবে না। শর্ত না মানলে জামিন প্রত্যাহার করে নেওয়া হবে। প্রতি মাসে সংশ্লিষ্ট থানাকে ডিজিটাল ডিটক্সিফিকেশনের রিপোর্ট দিতে হবে। সে জন্য প্রি এগরিকালচারাল টেস্টের জন্য পড়াশোনা শেষ করে।" ৫টি গাছ রোপনের শর্ত, ডিজিটাল ডিটক্সিফিকেশনের শর্ত ছাড়াও ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে গোয়ালিয়র বেঞ্চ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chandrima Bhattacharya: রাজ্যে প্রধানমন্ত্রী, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এই কথা কাকে বললেন চন্দ্রিমা ?
রাজ্যে প্রধানমন্ত্রী, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এই কথা কাকে বললেন চন্দ্রিমা ? "ইলিশ ভাপা থেকে চিংড়ির মালাইকারি, সব বলা আছে, খেতে তো হবেই.."
Adhir Choudhury: অধীরকে দেখে ফের 'গো ব্যাক স্লোগান', প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী
অধীরকে দেখে ফের 'গো ব্যাক স্লোগান', প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী
News Live Updates: ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু, আজ কোচবিহারে মোদি
ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু, আজ কোচবিহারে মোদি
PM Modi: রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি
রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget