এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের ট্রেনভাড়া বাবদ কংগ্রেসের ১০ লাখ টাকার চেক প্রত্যাখ্যান কেরল সরকারের

গত সোমবারই সনিয়া বিবৃতি দিয়ে জানান, এমন চরম দুঃসময়ে ঘরে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রকের ভাড়া আদায় করা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস ঠিক করেছে, দলের রাজ্য শাখাগুলি প্রতিটি অভাবী, দুঃস্থ শ্রমিকের রেলের টিকিটের ভাড়া বহন করবে।

নয়াদিল্লি: কেরল থেকে নিজের নিজের রাজ্যে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ট্রেনভাড়া বাবদ কংগ্রেসের দেওয়া ১০ লক্ষ টাকার চেক প্রত্যাখ্যান করল পিনারাই বিজয়ন সরকার। বিভিন্ন রাজ্যে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরে ফিরতে স্পেশাল শ্রমিক ট্রেন চালু করেছে কেন্দ্র। কিন্তু ট্রেনভাড়া শ্রমিকদের থেকেই নেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী সম্প্রতি তাঁর দলই সফরের খরচ মিটিয়ে দেবে, এটা তাঁদের ‘সামান্য অবদান’ হবে বলে ঘোষণা করেন। সেইমতো আলাপ্পুঝার জেলা কংগ্রেস কমিটি ১০ লাখ টাকার একটি চেক দিতে গেলেও জেলা কালেক্টর এম অঞ্জনা তা নিতে অস্বীকার করে জানিয়ে দেন, এমন চেক গ্রহণের কোনও সরকারি অনুমোদন নেই। এতে ক্ষুব্ধ কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেন, কেরল সরকারের মিথ্যা অহঙ্কার ছেড়ে টাকাটা নেওয়া উচিত। রেল কর্তৃপক্ষ বিহার যাওয়ার এক পিঠের ভাড়া বাবদ ৯৩০ টাকা চাইছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। স্বাভাবিক ভাড়ার থেকে ২০০ টাকা বেশি চাওয়া হচ্ছে বলে দাবি শ্রমিকদের, এমনটাই বলেছে কংগ্রেস। সূত্রের দাবি, পরিযায়ী শ্রমিকরা কংগ্রেসের চেক প্রত্যাখ্যানকে কেরল সরকারের নিষ্ঠুরতা বলে অভিমত জানিয়েছেন। গত সোমবারই সনিয়া বিবৃতি দিয়ে জানান, এমন চরম দুঃসময়ে ঘরে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রকের ভাড়া আদায় করা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস ঠিক করেছে, দলের রাজ্য শাখাগুলি প্রতিটি অভাবী, দুঃস্থ শ্রমিকের রেলের টিকিটের ভাড়া বহন করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget