এক্সপ্লোর

Manipur Violence:মণিপুরে 'নারী-নিগ্রহের ভিডিও' ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টা পর ধৃত মূল অভিযুক্ত, কবে ধরা পড়বে বাকিরা?

Key Accused Arrested:নারী-নিগ্রহের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হওয়ার ১ দিন পর মণিপুরে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনাটি অবশ্য় আড়াই মাসের পুরনো। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত দিন কী করছিল মণিপুর প্রশাসন?

ইম্ফল: নারী-নিগ্রহের (Naked Woman Being Paraded) ভয়ঙ্কর ভিডিও ভাইরাল (Manipur Viral Video Incident) হওয়ার ১ দিন পর মণিপুরে গ্রেফতার মূল অভিযুক্ত (Main Accused Arrested)। ঘটনাটি অবশ্য় আড়াই মাসের পুরনো। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত দিন কী করছিল মণিপুর প্রশাসন? এত পরে তদন্ত করে ঠিক কতটা তথ্যপ্রমাণ জোগাড় করা সম্ভব? মণিপুরে মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংহের অবশ্য় দাবি, অপরাধীদের প্রত্যেকের যাতে মৃত্যুদণ্ড-সহ সর্বোচ্চ শাস্তির ব্য়বস্থা করা যেতে পারে, তা নিশ্চিত করা হবে। 

অভিযুক্ত সম্পর্কে ...
ধৃতের নাম হেরাদাস। ৩২ বছরের যুবককে থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়। ভিডিও-র সূত্র ধরেই তার হদিস পেয়েছে পুলিশ। ভাইরাল ভিডিওয় হেরাদাসকে সবুজ টি-শার্ট পরে দেখা গিয়েছিল। কিন্তু কবে ধরা পড়বে বাকি অভিযুক্তরা? মুখ্যমন্ত্রী তথা তামাম মণিপুর প্রশাসনের আশ্বাস, যত তাড়াতাড়ি সম্ভব এই জঘন্য কাজের সঙ্গে জড়িতদের প্রত্যেককে ধরা হবে। তত দিনে বড় দেরি হয়ে যাবে না তো? এমনিতেই ঘটনার আড়াই মাস পরে ভিডিওটি ভাইরাল হয়েছে। এখনও অভিযুক্তদের সকলকে ধরতে না পারলে নির্যাতিতাদের ন্যায়বিচার সম্ভাবনা পাওয়ার আশা কতটুকু? 

প্রতিক্রিয়া নানা মহলে...
আজ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে জঘন্য এই ঘটনার কড়া নিন্দা শোনা যায়। মোদি বলেন, 'মণিপুরের কন্যাদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। গোটা দেশের পক্ষে তা লজ্জার, অপরাধীদের মোটেও রেয়াত করা হবে না।' কড়া বার্তা দিয়েছ সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, সরকার কিছু না করলে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে শীর্ষ আদালত। 

কী ঘটেছিল?
প্রথমে গণধর্ষণ, তার পর সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় হাঁটানো। এতেই শেষ নয়। নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের দেদার 'শ্লীলতাহানি' চলেছে। হিংসা-জর্জরিত মণিপুরে নারী-নিগ্রহের এমন ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছে গোটা দেশ। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও রাজ্যের মুখ্য়সচিবকে তড়িঘড়ি ফোন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু প্রশ্ন একটাই। গত কয়েক মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও কড়া পদক্ষেপ কেন করা হয়নি? প্রসঙ্গত, ঘটনার ঠিক এক দিন আগে মেইতেই এবং কুকি জনজাতির মধ্য়ে সংঘর্ষে জ্বলে উঠেছিল মণিপুর। বস্তুত, মেইতেই-দের তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি ঘিরে গত কয়েক মাস ধরেই হিংসা-জর্জরিত হয়ে রয়েছে উত্তরপূর্বের এই রাজ্য। কিন্তু তার পরও কেন হুঁশ নেই প্রশাসনের? আগে থেকে সতর্ক হলে কি এই পৈশাচিক ঘটনা এড়ানো যেত না? উত্তর নেই। 

আরও পড়ুন:'বন্দে মাতরম উচ্চারণ করতে পারব না', সপা বিধায়কের মন্তব্যে উত্তাল মহারাষ্ট্র বিধানসভা; শুরু বিতর্ক

সেরা শিরোনাম

মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget