এক্সপ্লোর

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড: আদালতের রায়ে খুশি স্থানীয়রা

জামাত জঙ্গি কওসর ওরফে বোমারু মিজানকে ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। আর এই রায় শুনে খুশির হাওয়া বর্ধমানে। এক স্থানীয় বাসিন্দার কথায়, দারুণ খুশির খবর, বিজয় উৎসব করার দিন।  ২০১৪-র অষ্টমীর সকালে সবাই যখন দুর্গোৎসবে মাতোয়াড়া, তখন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই বাড়ি। মৃত্যু হয় দু’জনের।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নয় নয় করে পেরিয়ে গেছে ছ’টা বছর। বুধবার খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত।

জামাত জঙ্গি কওসর ওরফে বোমারু মিজানকে ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। আর এই রায় শুনে খুশির হাওয়া বর্ধমানে। এক স্থানীয় বাসিন্দার কথায়, দারুণ খুশির খবর, বিজয় উৎসব করার দিন।  ২০১৪-র অষ্টমীর সকালে সবাই যখন দুর্গোৎসবে মাতোয়াড়া, তখন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই বাড়ি। মৃত্যু হয় দু’জনের।

কওসরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ফরেনার্স অ্যাক্ট বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ২০১৪-র ২ অক্টোবর অষ্টমীর সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। মৃত্যু হয়েছিল দু’জনের। চার বছর পর ২০১৮-র অগাস্টে বেঙ্গালুরু থেকে কওসরকে গ্রেফতার করেছিল এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, খাগড়াগড়ের যে ভাড়াবাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেখানেই আইইডি তৈরির কারবার চালাত জামাত জঙ্গিরা। যে নেটওয়ার্কের মাথা ছিল কওসর। সে ছিল বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ‘জামাত-উল-মুজাহিদিনের’ ভারতীয় শাখার প্রধান। বাংলাদেশে বিস্ফোরণের ঘটনায় সাজাও হয়েছিল কওসরের। প্রতিবেশী দেশে তার বিরুদ্ধে খুনের অভিযোগও ছিল। তবে বাংলাদেশে একবার পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল শাগরেদরা।

তদন্তে উঠে আসে জঙ্গি-যোগের কথা। ষড়যন্ত্রের জাল যে কতদূর বিস্তৃত ছিল, ক্রমে সেই তথ্যও সামনে আসে। সেদিনের ঘটনা মনে পড়লে আজও আতঙ্ক গ্রাস করে খাগড়াগড়বাসীর মনে। এদিনের আদালতের রায় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁদের। তবে আরও কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা। খাগড়াগড়ের বাসিন্দা চৌধুরী মোল্লা আলির কথায়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হলে ভাল হত।

এই বাড়ির দোতলা বিস্ফোরণে কেঁপে ওঠে, আতঙ্ক ছড়ায়, তদন্তভার নেয় এনআইএ, অভিযুক্তদের গ্রেফতার, সাজা, আজ সিল অবস্থায় পড়ে রয়েছে বাড়ি । খাগড়াগড়কাণ্ডের পর দামোদর দিয়ে অনেক জল পেরিয়ে গেছে। সেই অভিশপ্ত দিনের কথা এখন ভুলতে চান এলাকাবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget