এক্সপ্লোর

এসে গেল রাজি, পুরাণ নির্ভর মেড ইন ইন্ডিয়া ভিডিও গেম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সংস্কৃতি ও পুরাণের ভিত্তিতে ভিডিও গেম তৈরির কথা বলেন। ফলে ডেভেলপাররা তৈরি করতে শুরু করেছেন একের পর এক নতুন নতুন মেড ইন ইন্ডিয়া গেম।

নয়াদিল্লি: পুরাণের গল্প নিয়ে তৈরি হয়েছে সিঙ্গল প্লেয়ার অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম রাজি। এই গেমের নায়িকা রাজি, সে তার ভাইকে খুঁজছে। নডিং হেডস গেম নামে পুনের একটি স্টুডিও এই সম্পূর্ণ ভারতীয় ভিডিও গেমটি তৈরি করেছে। রাজির ওয়েবসাইট বলছে, এই গেম রাজি আর গোলু নামে দুই ভাইবোনের গল্প। বাইরে থেকে আসা একদল হিংস্র ভবঘুরের আক্রমণে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর পরস্পরকে খুঁজে পায় এক ভয়ঙ্কর যুদ্ধের মাঝে। ভাইকে খোঁজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাজি, ঠিক করে, এই যুদ্ধে ইতি টানবে সে। কিন্তু তা তখনই সম্ভব, যখন সে ওই হামলাকারী ভবঘুরেদের নেতা মহাবলাসুরকে পরাস্ত করতে পারবে। রাজির দুর্দান্ত আর্টওয়ার্ক আর গ্রাফিক্স গেমারদের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ত্রিশূল, শারাঙ্গা ধনুকের মত নানা ধরনের শক্তিশালী অস্ত্র নিয়ে চলছে লড়াই। স্টিম, এক্সবক্স, পিএস৪, নিনতেন্ডো সুইচ ও এপিক গেমসে পাওয়া যাচ্ছে রাজি। এটি ডাউনলোড করতে লাগবে উইন্ডোজ ১০ ৬৪-বিট ওএস, সঙ্গে ১৬ জিবি র‌্যাম মেমোরি। রাজি ছাড়াও আপনি ডাউনলোড করতে পারেন ভারতে তৈরি ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড: গার্ডস (ফউ-জি)। ঘরে বাইরে ভারতীয় নিরাপত্তা বাহিনী যে সব সঙ্কটের মোকাবিলা করে তা নিয়ে তৈরি হয়েছে এই গেম। অক্টোবরের শেষে বাজারে আসতে পারে এই গেম, প্রথম লেভেল হল গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের ওপর। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়াযাবে এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সংস্কৃতি ও পুরাণের ভিত্তিতে ভিডিও গেম তৈরির কথা বলেন। ফলে ডেভেলপাররা তৈরি করতে শুরু করেছেন একের পর এক নতুন নতুন মেড ইন ইন্ডিয়া গেম।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mani Kumar Chetri: ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget