এক্সপ্লোর

Schools Reopen: বিধি মেনে খুলছে স্কুল, অফলাইন ক্লাস শুরু ভাবনা একাধিক রাজ্যের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ত্রাস কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ত্রাস কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ। গত বছর অক্টোবর মাস থেকে ধাপে ধাপে কয়েকটি রাজ্যে স্কুল, কলেজ খুললেও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের বন্ধ হয়ে যায়। ফের একাধিক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বিধি মেনে খুলছে স্কুল।

বিধি মেনে প্রতিবেশী রাজ্য বিহারে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ খুলবে। ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণির অফলাইন ক্লাস শুরু হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী, শিক্ষক, ছাত্রদের টিককরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, কেন্দ্রের সঙ্গে আলোচনা করে স্কুলে অফলাইনে পঠনপাঠন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সবুজ সংকেত দিলেই তা কার্যকর হবে বলে জানিয়েছে সরকার। একইপথে হেঁটে স্কুল খুলতে চাইছে গুজরাত সরকারও। তবে এখনই পড়ুয়াদের জন্য স্কুল খুলছে না উত্তরপ্রদেশে। রাজ্য সরকার জানিয়েছে, অনলাইন ক্লাসই চালু থাকবে। শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজের জন্য যেতে পারবেন স্কুলে।

দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ শিশোদিয়া জানিয়েছেন, তিন দফার পরিকল্পনা অনুযায়ী স্কুল খুলবে রাজধানীতে। প্রথম দফায় শিক্ষক এবং পড়ুয়ারা অনলাইন ক্লাস করবেন। দ্বিতীয় দফায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের জন্য কাজ করবেন শিক্ষক। অগাস্টে শ্রেণিকক্ষের পঠনপাঠন শুরু করা যায় কি না সেদিকে নজর দিচ্ছে দিল্লি সরকার।

১ জুলাই থেকে সরকারি এবং বেসরকারি স্কুলে অনলাইন ক্লাস পুনরায় চালু করার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের স্কুলগুলি গ্রীষ্মের ছুটির জন্য মে মাসে বন্ধ ছিল। তবে স্কুল খোলা এবং পড়ুয়াদের শারীরিকভাবে ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা- সব ক্ষেত্রেই অনলাইন ক্লাস চালুর  থাকবে বলে নির্দেশিকা জারি করেছে তেলেঙ্গানা সরকার।

বিধি মেনে রাজস্থানে খুলছে স্কুল। নতুন শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। তবে পড়ুয়াদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এখনই অনুমতি দিচ্ছে না সরকার। শিশুদের জন্য ভ্যাকসিনেশন হলে তবেই তাদের স্কুলে যেতে বলা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

 

সেরা শিরোনাম

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget