এক্সপ্লোর

Kochi Convention Centre Blast: শরীরের ৯৫ শতাংশই গিয়েছিল পুড়ে, কোচির ধর্মীয় সভায় বিস্ফোরণে মৃত্যু হল এক বালিকারও

Kochi Blast: শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল বিস্ফোরণে। এই নিয়ে কালামাসেরি বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৩।

কোচির কালামাসেরিতে (Kalamassery Bomb Blast News ) ধর্মীয় সভায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ১২ বছরের এক বালিকার। শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এই নিয়ে কালামাসেরি বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এই ঘটনা নিয়ে আলোচনা করতে কেরলে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সচিবালয়ের মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকটি হয়। 

এদিকে কোচির বিস্ফোরকাণ্ডে ত্রিশূরের কাদাকারা থানায় গিয়ে নাটকীয় আত্মসমর্পণ করেছেন ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তি। তিনিই বিস্ফোরণ ঘটিয়েছেন বলে দাবি করেন। ওই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে কেরল পুলিশ। নাশকতা, নাকি অন্তর্ঘাত, তা এখনও স্পষ্ট নয়। সন্দেহভাজন ব্যক্তির মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করা হয়। তদন্তকে ভুল পথে চালিত করতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখছে কেরল পুলিশ। 

কে এই ডমিনিক মার্টিন?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্টিন এবং তার পরিবার - স্ত্রী, পুত্র এবং কন্যা - গত পাঁচ বছর ধরে খাদের লেনের একটি দু-কামরার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বাড়িওয়ালাও এই ঘটনায় বিস্মিত। জানা গিয়েছে, মার্টিন তার স্ত্রীকে বলেন যে তিনি রবিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং সকাল ৫ টা নাগাদ তিনি কোচির থাম্মানামে তাদের ভাড়া বাড়ি বের হন। তারপর মার্টিন কোথায় যায়, তা তার পরিবার জানে না। 

বাড়িওয়ালা জানাচ্ছেন, “মার্টিন ঝামেলা করতেন না। তার অনেক বন্ধু ছিল না কিন্তু শত্রুও ছিল না।  স্ত্রীর সঙ্গে কথা বলে আমরা জানতে পারি,  মার্টিন হয়ত পরের দিকে মদ্যপান করতে শুরু করেছিলেন। তিনি কখনও ভাড়া দিতেও দেরি করেননি।  তার কার্যকলাপ সন্দেহজনক কিছু ছিল না”। 

আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে। বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সর্বদল বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই পুলিশের তরফে ২০ জনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।  

রবিবার সকালে কোচির ওই কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় যোগ দেন প্রায় আড়াই হাজার মানুষ। কয়েক মিনিটের ব্যবধানে ৩-৪টি বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের দাবি। পুলিশের দাবি, IED বিস্ফোরণ। ঘটনাস্থলে যায় NIA ও NSG। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget