এক্সপ্লোর

Kolkata Alipore zoo : চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল ন'টি অ্যানাকোন্ডা

২০১৯ সালের জুন মাসে চেন্নাই থেকে আলিপুরে যে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল, প্রথম এক বছর পর তাদেরই আরও সাতটি অ্যানাকন্ডার জন্ম হয়। এখন অ্যানাকোন্ডার সংখ্যা দাঁড়ালো মোট কুড়িটি। 

পার্থ প্রতীম ঘোষ, কলকাতা : চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন হল। তবে এই অতিথিরা মোটেই বাইরে থেকে আসেনি। আলিপুর চিড়িয়াখানায় জন্ম হল নটি অ্যানাকোন্ডার। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ভারতবর্ষের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই। সংখ্যার ভিত্তিতে দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে এগিয়ে তারাই। নতুন জন্মানো নটি অ্যানাকোন্ডা সুস্থই রয়েছে বলে খবর চিড়িয়াখানা সূত্রে।

জানা যাচ্ছে, গত ১১ জুলাই ৯টি অ্যানাকন্ডার জন্ম হয়। ২০১৯ সালের জুন মাসে চেন্নাই থেকে আলিপুরে যে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল, প্রথম এক বছর পর তাদেরই আরও সাতটি অ্যানাকোন্ডার জন্ম হয়। সদ্যই চিড়িয়াখানায় নতুন অতিথি আসার পর এখন অ্যানাকোন্ডার সংখ্যা দাঁড়ালো মোট কুড়িটি। 

চিকিৎসক এবং কিপার সহ মোট পাঁচজন সবসময়ের জন্য পর্যবেক্ষণে রেখেছে নতুন অতিথিদের। আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা যাচ্ছে, অ্যানাকোন্ডার মূল খাবার হিসাবে তাদের সাদা ইঁদুর দেওয়া হয়। নতুন জন্ম নেওয়া অ্যানাকোন্ডাদের আরও কদিন পর থেকে সাদা ইঁদুর খেতে দেওয়া হবে। অ্যানাকোন্ডা রাখার জন্য যে বিশেষ এনক্লোজার রয়েছে চিড়িয়াখানায়, আর কদিন পরই জন্ম নেওয়া এই নটি অ্যানাকন্ডাকে ছাড়া হবে সেখানে। অর্থাৎ, কার্যত লকডাউন শেষ হয়ে যাওয়ার পর চিড়িয়াখানা খোলা হলে নতুন অতিথিদের দেখতে পাবেন দর্শকরা।

কার্যত লকডাউনের কারণে ঘর বন্দি বহু মানুষ। বিশেষ করে বাচ্চারা। সংক্রমণের  প্রকোপের কারণে বাইরে ঘোরাঘুরি তো বন্ধ। চিড়িয়াখানা যে শুধু ছোটদের জায়গা, তা একেবারেই নয়। ছোটদের পাশাপাশি বড়রাও সমান উপভোগ করেন চিড়িয়াখানাকে। কিন্তু কার্যত লকডাউনের জেরে বন্ধ চিড়িয়াখানা। কবে খুলবে, তাও জানা নেই। তবে, চিড়িয়াখানা খুললে যে সেখানের প্রধান আকর্ষণ হবে নতুন জন্ম নেওয়া অ্যানাকোন্ডারা, তা বলাই বাহুল্য। আশা করা যাচ্ছে, খবরটি পড়া মাত্রই অনেকেই বলে উঠছেন, ইস! এখন যদি চিড়িয়াখানাটা খোলা থাকত! তাহলে শুধু খবরটা দেখে বা পড়ে নয়, সরাসরি গিয়ে দেখে আসা যেত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget