এক্সপ্লোর

RG Kar: আরজি করের ছাত্রদের অনশন প্রত্যাহারে অনুরোধ, ইন্টার্নদের কাজে যোগ দিতে নির্দেশ হাইকোর্টের

আন্দোলনকারীদের আদালতের বার্তা, এমন কিছু করা যাবে না, যাতে হাসপাতালের পরিষেবা-শান্তি বিঘ্নিত হয়।

সৌভিক মজুমদার, কলকাতা : আরজি করে অচলাবস্থা কাটাতে পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। স্বাস্থ্য সচিবের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের বৈঠকের দিনক্ষণ স্থির করে দিয়ে সমাধানের রাস্তা তৈরি করার পাশাপাশি নজিরবিহীনভাবে অনশনকারীদের অনশন প্রত্যাহারে অনুরোধ করেন বিচারপতিরা। পাশাপাশি কাজে এগিয়ে আসতে চাওয়া ইন্টার্নদের কাজে যোগ দিতে উৎসাহিত করার সঙ্গে আন্দোলনকারীদের মহামান্য আদালত মনে করিয়ে দেয়, যাতে কোনওভাবেই পরিষেবা বা শান্তি ব্যাহত না হয়। ২ নভেম্বর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।

অধ্যক্ষের ইস্তফা, পরিকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলনে অনড় আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। পরিস্থিতি শেষপর্যন্ত গড়িয়েছে কোর্টের দরজা পর্যন্ত। যেখানে আন্দোলনকারীদের তাদের সমস্যা জানানোর মঞ্চ তৈরি করে দিয়ে হাইকোর্টের নির্দেশ, ২৯ অক্টোবর স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করবে আরজি করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। ঠিক হয়েছে সকাল ১১টায় ৬ সদস্যের এক প্রতিনিধিদল যে বৈঠকে অংশ নেবে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এজলাসেই ফোন ব্যবহারে অনুমতিও দেওয়া হয়। যদিও অনশন-আন্দোলন চালিয়ে যেতে অনড় আরজি করের পড়ুয়ারা।

হাইকোর্টের কাছে চিঠি লিখে ইন্টার্নরা কাজে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, যে প্রেক্ষিতে ইন্টার্নদের প্রতিশ্রুতি মতো কাজে যোগ দিতে বলল হাইকোর্ট। ছাত্রদের অনশন প্রত্যাহার করতে বিচারপতিদের অনুরোধের পাশাপাশি তাদেরকে তাঁরা মনে করিয়ে দেন, ‘ছাত্রদের আন্দোলনের অধিকার খর্ব করছে না আদালত। এমন কিছু করা যাবে না, যাতে হাসপাতালের পরিষেবা-শান্তি বিঘ্নিত হয়।

আরও পড়ুন-আরজি কর জটের ২০ দিন, পড়ুয়াদের সঙ্গে প্রতীকী অনশনে অভিভাবকরাও; অসুস্থ আরও ১

এদিকে, কলেজ কর্তৃপক্ষ দাবি জানিয়েছিল, পড়ুয়াদের অনেক দাবি দাওয়াই মেনে নেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশের আন্দোলনকে সমর্থন জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। সম্প্রতি স্বাস্থ্য ভবনের বৈঠকে ইনটার্ন এবং জুনিয়র ডাক্তারদের গরহাজিরা সংক্রান্ত তথ্য মেমো আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে স্বাস্থ্য দফতর সূত্রে দাবি। দিনকয়েক আগে মোহিত মঞ্চে এই ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। তার পরেও জারি অচলাবস্থা। এনিয়ে অতীন ঘোষ বলেন, "আন্দোলনকারীরা বৈঠকে ছিল। হোস্টেলের দাবি রাতারাতি পূরণ সম্ভব নয়। অচলাবস্থা দীর্ঘদিন চলতে পারে না। ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আন্দোলনে পেছন থেকে ইন্ধন রয়েছে।"

 





Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget