এক্সপ্লোর

Kolkata Metro: কবি সুভাষ ও দমদম লাইনে শেষ মেট্রো ধরতে দেরি হয়ে যায় ? আপনার জন্য সুখবর

Kolkata Metro: কলকাতায় বর্তমানে মেট্রো রেলওয়ে পরিষেবা রাত ১০টার মধ্যেই শেষ হয়ে যায়। এর ফলে বিভিন্ন কাজ থেকে আরও পরে যাঁরা বাড়ি ফেরেন তাঁদের সমস্যা হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্তমান সময়ে কলকাতার লাইফলাইনে পরিণত হয়েছে কলকাতা মেট্রো। এর সাহায্যে মহানগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। এর ফলে কলকাতা ও শহরতলীর মানুষরা অত্যন্ত উপকৃত হলেও তাঁদের আক্ষেপ ছিল রাতে মেট্রো পরিষেবা ১০টার মধ্যে শেষ হয়ে যাওয়া নিয়ে। অনেকেই রাত ১০টার পরেও যাতে মেট্রো পরিষেবার সুযোগ নিতে পারেন তার জন্য আবেদনও করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাঁদের সেই আবেদনেই যেন সাড়া দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হল, আজ অর্থাৎ শুক্রবার রাত ১১টা পর্যন্ত ট্রেন চালানো হবে ব্লু লাইনে। অর্থাৎ দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টার সময়। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হলেও যাত্রী সংখ্যা বাড়ালে এই পরিষেবা পাকাপাকি ভাবে চালু করার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের।  

শুক্রবার এপ্রসঙ্গে কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এপ্রসঙ্গে ভিডিও বার্তা প্রকাশ করে জানান, রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে । যাত্রাপথে দু'টি ট্রেন সমস্ত স্টেশনেই থামবে। আর যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন ও স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হলেও যাত্রী সংখ্যা বাড়লে পরিষেবাটি পাকাপাকি ভাবে চালু করা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের যে সমস্ত রাজ্যে মেট্রো চলে তাদের থেকে শেষ মেট্রোর সময়সীমা কম কলকাতায়। তা বাড়ানোর জন্য আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে কিছুদিন আগে একটি মামলাও দায়ের হয়েছিল। সেই সময় প্রযুক্তিগত সমস্যার জন্য সময়সীমা বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয়েছিল কলকাতা মেট্রো রেলওয়ের তরফে। মে মাসে এই মামলায় উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর হাইকোর্ট মেট্রো কর্তৃপক্ষকে সময় বাড়ানোর বিষয়ে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা ২৮ দিনের মধ্যে জানাতে বলে। আর তার ঠিক পরেই মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে শেষ ট্রেনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Cyclone Remal Landfall: ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget