এক্সপ্লোর

West Bengal Cyclone Remal Landfall: ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?

West Bengal Cyclone Remal Landfall Update : অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। ক্ষতিগ্রস্ত হবে কি বাংলাও?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  ষষ্ঠ দফার ভোটের মধ্যেই এবার ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি। ক্যানিং থেকে এই মুহর্তে ৮১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমালের উৎস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। 

কলকাতায় এখনও ইঙ্গিত নেই হাওয়া বদলের। তবে শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে বঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।  আবহবিদদের অনুমান, রবিবার সকালে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে।

রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে । তবে তার প্রভাব অমফান বা ফণীর মতো হবে কি না , সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।  শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

রেমালের প্রভাব কোথায় কেমন

  • রবিবার হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে ঝড় ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
  • সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেআলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
  • মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে। কমবে বৃষ্টির পরিমাণও। 

    অন্যদিকে,  শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়ার কথা। শনিবার ষষ্ঠ দফা ভোটের দিন বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তারপর দিন, রবিবার, রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে। 

    নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। হিসেব মতো, বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢোকার কথা। তার আগে এখন রেমাল কেমন প্রভাব বিস্তার করে বঙ্গে, সেটাই দেখার। 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

    আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI
ED Raid Kolkata | সকাল থেকে ৮ টি জায়গায় তল্লাশি চালাল ED, আর্থিক প্রতারণার মামলায় শহর জুড়ে কী ছবি?
Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget