এক্সপ্লোর

Kolkata News: গড়িয়ায় কাউন্সিলরের অফিসে ভাঙচুরের ঘটনায় ধৃত আরও ৫ তৃণমূল কর্মী

Garia Clash: কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে ভাঙচুরের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়।

রঞ্জিত হালদার, কলকাতা: গড়িয়ায় কাউন্সিলর অফিসে ভাঙচুরের (Garia) ঘটনায় ধরা পড়ল আরও পাঁচজন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী। মঙ্গলবার ভোর রাতে গড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার যে পাঁচজনকে গ্রেফতার করা হয় তার মধ্যে চারজনের নাম এফআইআরে রয়েছে। হামলার ঘটনার পর থেকে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।  তবে তারা গা-ঢাকা দিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে তাদের ধরা হয়। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। 

অন্যদিকে শনিবার দুপুরে হামলার ঘটনার পর থেকেই বন্ধ ছিল গড়িয়ায় তৃণমূল পৌরপিতার ওই কার্যালয়। মঙ্গলবার সকালে সেই কার্যালয় ফের খোলা হল। আজ থেকেই কার্যালয়ে বসা শুরু করলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ। ফের এখান থেকেই আবার মানুষের জন্য পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: Malda News : দৃষ্টিহীন বাবার মেয়ে আবেদন করেও পেলেন না রূপশ্রী, উল্টে 'কাটমানি' ;চাইলেন সরকারি আধিকারিকরা

এর আগে অফিসে হামলার বিষয়ে তিনি দাবি করেছিলেন, অভিযুক্তরা বিজেপি কর্মী। কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু, ওদের আবেদন গ্রহণ করা হয়নি। তারপরও ওরা দলের সমাবেশে অংশ নিয়েছিল। ওরা সবাই এলাকায় বেআইনি কর্মকাণ্ডে জড়িত। নির্বাচনের পর ওদের পার্টি অফিসে নিষেধ করা হয়েছিল। তাতে হতাশ হয়েই ওরা অস্ত্র নিয়ে পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, লুটের টাকার ভাগ নিয়ে বনিবনা না হওয়ার জন্যই নিজেদের মধ্যে লড়াই করেছে তৃণমূল কর্মীরা। এর সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লোকাতে বিজেপির উপর মিথ্যা আরোপ দেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোট মেটার পর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে। এটিকে সেই রকমই একটি ঘটনা বলে দাবি বিরোধীদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kharagpur News: মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health Updates: পা বাদ গিয়েছে? কোমায় আচ্ছন্ন মোজতবা খামেনেই? তাই কি অন্তরালে, দাবি ঘিরে শোরগোল
পা বাদ গিয়েছে? কোমায় আচ্ছন্ন মোজতবা খামেনেই? তাই কি অন্তরালে, দাবি ঘিরে শোরগোল
Modi On LPG Crisis:
"LPG নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক ", এবার গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদি
News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
US-Iran War: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজকে ছাড়? অস্বীকার ইরানের, গুজবে ছড়াল ধন্দ
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজকে ছাড়? অস্বীকার ইরানের, গুজবে ছড়াল ধন্দ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget