এক্সপ্লোর

কড়া ব্যবস্থা নিতেই হাতেনাতে মিলল ফল, ওভারলোডেড গাড়ি কমল ৩৫ শতাংশ

ওভারলোডেড লরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। ফল মিলল হাতেনাতে। এক ধাক্কায় আইনভাঙা গাড়ির সংখ্যা কমল ৩৫ শতাংশ। 

সুমন ঘড়াই ও সোমনাথ মিত্র, কলকাতা: ওভারলোডেড লরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া পদক্ষেপ নিয়েছে পরিবহণ দফতর। বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। আর এই কড়া ব্যবস্থা নিতেই ফল মিলল হাতেনাতে। ওভারলোডেড গাড়ির সংখ্যা কমাতে জরিমানার পরিমাণ বাড়ানো হয় দশ গুণ। আর এর ফলেই এক ধাক্কায় আইনভাঙা গাড়ির সংখ্যা কমল ৩৫ শতাংশ। 

অভিযোগ কী? সরকারি অনুমতি যতটা আছে, তার থেকে অনেক বেশী পরিমাণ সামগ্রী নিয়ে ছুটে চলে একাধিক লরি বা ট্রাক। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই এমন ছবি প্রায়ই দেখতে পাওয়া যায়। এর জেরে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তেমনই বোঝাই লরির অতিরিক্ত চাপে ক্ষতি হয় রাস্তারও। অনেক চেষ্টাতেও এই সমস্যার সমাধান হচ্ছিল না। তাই এই সমস্যা দূর করতে সম্প্রতি জরিমানার পরিমাণ বেশ কয়েকগুণ বাড়িয়ে দেয় পরিবহণ দফতর। পয়লা অগাস্ট থেকে ওভারলোডেড গাড়িতে জরিমানা ২ হাজার টাকা থেকে দশ গুণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আবার একই লরি যদি দ্বিতীয় বার ধরা পড়ে, তাহলে ওভারলোডিংয়ের জন্য জরিমানার পরিমাণ করা হয়েছে ৪০ হাজার টাকা।

জরিমানা বাড়ানোর পাশাপাশি কড়া নজরদারিও শুরু করেছে পরিবহণ দফতর। বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে পরীক্ষা করা হচ্ছে গাড়ি। এক লরি চালকের কথায়, 'ওভারলোডিং ছিল, তাই জরিমানা করেছে। মালিককে কাগজ পাঠিয়েছি।'

পরিবহণ দফতর সূত্রে খবর, নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর অগাস্টের প্রথম ২ সপ্তাহে জরিমানা থেকে আয় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। পাশাপাশি তিন সপ্তাহের মাথায় ওভারলোডেড গাড়ির সংখ্যা ৩৫ শতাংশ কমেছে। 

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, 'জরিমানা শূন্য হোক এটাই চাই। তবে অপরাধ যে কমছে এটাই সরকারের লাভ।'

নবান্ন সূত্রে খবর, 'ওভারলোডেড গাড়ির চলাচল কমায় আগের তুলনায় রাস্তা খারাপও হচ্ছে কম। ফলে রাস্তা মেরামতিতে খরচও কমছে।' আগামী দিনে চেকিং পয়েন্টগুলিতে তল্লাশি আরও জোরদার করা হবে বলে নবান্ন সূত্রে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget