এক্সপ্লোর

Kolkata News : রাস্তায় 'ফলো', নোংরা উক্তি, প্রতিবাদ করতেই প্রকাশ্যেই ছেঁড়া হল তরুণীর জামা ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়

জনবহুল রাস্তায় এক তরুণীর বস্ত্র ছিঁড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। রাস্তায় ফলো করা থেকে প্রকাশ্যে লাঞ্ছনা, বাদ গেল না কিছুই। এখনও ভয়ে কাঠ তরুণী। 

ভরসন্ধেয় আবার শহরের বুকে আতঙ্কের ছবি। আবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জনবহুল রাস্তায় এক তরুণীর বস্ত্র ছিঁড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। রাস্তায় ফলো করা থেকে প্রকাশ্যে লাঞ্ছনা, বাদ গেল না কিছুই। এখনও ভয়ে কাঠ তরুণী। 

কী ঘটেছিল 

তরুণীর কথায়, তিনি পেশায় শিক্ষক। একটি স্বেচ্ছাসেবী সংস্থায় পড়ান।  কাজ সেরে ফিরছিলেন। হঠাৎ পিছু নেয় এক ব্যক্তি। ভয় ও অস্বস্তি বাড়ে। তার পর উড়ে আসে কটূক্তি। তখনই রুখে দাঁড়ান তরুণী। অভিযোগ, প্রতিবাদ করাতেই আরও অসভ্যতা শুরু করে ওই পিছু নেওয়া ব্যক্তি। প্রকাশ্য রাস্তাতেই তরুণীকে  মারধর করে সে। তারপর  পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টাও করে বলে অভিযোগ তরুণীর। তাঁর হাতেও গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ তালতলা থানা এলাকায় লেনিন সরণিতে এই ঘটনা ঘটে। অভিযোগ, সন্ধেয় কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করে এক যুবক। প্রতিবাদ করায় তাঁকে মারধর এবং লাঞ্ছনা করা হয়। অসম্মান করা হয় রাস্তার উপরই। অভিযুক্তকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ। 

শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, রাস্তায় যাওয়ার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ঘটনাস্থলের CC ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মোবাইলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  

এপ্রিলেও উঠেছিল এমন অভিযোগ

কলকাতার একটি গেস্ট হাউসে এক দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এপ্রিল মাসের একেবারে শেষে । পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, ১৯ ডিসেম্বর, একটি গেস্ট হাউসে ওই নাবালিকাকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। তাঁর ছবি তুলে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানার পর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পকসো আইনে মামলা রুজু হয়। তিনজনকে গ্রেফতার করে পুলিশ।  

শহরের বুকে এমন একাধিক ঘটনা স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে নিরাপত্তা নিয়ে। ২০২৪ সালের অগাস্টে আর জি কর হাসপাতালে এক কর্মরতা চিকিৎসককে ধর্ষণ  ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল সারা দেশ। নারীদের সম্মান আদায় ও অভয়ার সঠিক বিচারের দাবিতে , রাতের পর রাত রাজপথ দখল করেছে জনতা। দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঢেউ । কিন্তু মানসিকতা বদল কি এতটাই সহজ? তাই এখনও শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য রাজপথে এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হচ্ছে তরুণীকে। 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget