এক্সপ্লোর
বাইশের যুবকের ব্রেন ডেথ, অঙ্গদানে জীবনের খোঁজ পাচ্ছেন পাঁচজন
শহরে ফের অঙ্গদানের অনন্য নজির।

হাসপাতালের পথে বিভিন্ন অঙ্গ
ঝিলম করঞ্জাই, কলকাতা: শহরে ফের অঙ্গদানের অনন্য নজির। অ্যাপোলো হাসপাতালে ২২ বছরের যুবকের ব্রেন ডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত নিল পরিবার। শুরু হয়েছে অস্ত্রোপচার।
মৃত যুবকের হৃৎপিণ্ড যাবে হাওড়ার নারায়ণা হাসপাতালে। একটি কিডনি প্রতিস্থাপিত হবে এসএসকেএমের এক রোগীর শরীরে।
আর একটি কিডনি ও যকৃৎ প্রতিস্থাপিত হবে অ্যাপোলোতেই।
কর্নিয়া রাখা হবে বেসরকারি আই ব্যাঙ্কে।
আরও পড়ুন





















