এক্সপ্লোর

App Based Cab Fare Hike:করোনা আবহে ১৫ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া

তবে টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে।

কলকাতা: করোনা আবহে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে। সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের।

জানা গেছে, রাজ্য সরকারের অনুমতি না নিয়েই ভাড়া বাড়িয়ে দিয়েছে উবের।  গতকাল রাজ্য সরকারে সঙ্গে যোগাযোগ করে উবের।  ভাড়া বাড়াতে চায় বলেও জানিয়েছিল তারা।  রাজ্য তাদের চিঠি দিয়ে আবেদন করতে বলে।  সেই চিঠি রাজ্যের কাছে আসার আগেই বাড়িয়ে দেওয়া হয় ভাড়া। চলতি সপ্তাহেই দুই অ্যাপ ক্যাব সংগঠনকে ডেকে পাঠাচ্ছে পরিবহণ দফতর। ভাড়া নিয়ন্ত্রণের জন্য শীঘ্রই আসতে চলেছে নির্দেশিকা।

করোনা আবহে অবশেষে ১ জুলাই থেকে গণ পরিবহণে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে বাস। এরইমধ্যে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ছে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, তেলের দাম বেড়েই চলেছে। এদিন অবশ্য পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। কলকাতায় পেট্রোলের দাম প্রায় সেঞ্চুরি ছুঁইছুই। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। এই পরিস্থিতিতেই অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল। জিনিসপত্রের দাম এমনিতেই বাড়ছে।এর ওপর অ্যাপ ক্যাবের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তদের খরচের বোঝা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। 

গতকাল কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়ে ৯৮ টাকা ৬৪ পয়সা। গতকাল ডিজেলের দাম বেড়েছিল লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম বেড়ে দহয় ৯২ টাকা ৩ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

গতকাল দেশের বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটারে ৩১ থেকে ৩৫ পয়সা বেড়েছে। গতকাল ডিজেলের দাম বেড়েছিল লিটারে ২৬ থেকে ৩০ পয়সা। ফলে দুই জ্বালানির দামে বেড়ে রেকর্ড স্তরে পৌঁছেছে। গত দুই মাসের  মধ্যে এই নিয়ে ৩২ বার জ্বালানির দামে বৃদ্ধি ঘটানো হল। এরফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৮.৮১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.১৮ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম গতকাল  লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা। গত ২৯ মে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে গতকাল ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা।

গতকাল চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছিল যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget