এক্সপ্লোর

Migrant Worker Harassment : 'বাংলায় কথা বলায়' তামিলনাড়ুতে পুলিশের হাতে আটক বাংলার শ্রমিক ! বিচ্ছিন্ন 'যোগাযোগ', চরম উৎকণ্ঠায় পরিবার

Bengali Migrant Worker Harassment In Tamil Nadu :গত ৫ বছর ধরে তামিলনাড়ুতে কাজ করেন বঙ্গসন্তান, আচমকাই 'বাংলায় কথা বলায়' মাশুল গুণতে হল তাঁকে, করা হল আটক !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলায় কথা বলার অভিযোগে ভিনরাজ্যে ফের পুলিশের হাতে আটক বাংলার শ্রমিক! সব তথ্য দেওয়ার পরেও ২১ দিন আটকে রাখার অভিযোগ শ্রমিকের পরিবারের। রীতিমতো দুশ্চিন্তায় ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও সন্তানরা।

আরও পড়ুন, শুধু নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল ! ধৃত বিভাস -সহ ৬ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

ওই ব্যক্তি গত ৫ বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত ২২ জুলাই ওই ব্যক্তি-সহ আরও কয়েকজনকে তামিলনাড়ু পুলিশ ধরে নিয়ে যায় বলে অভিযোগ। এখন ওই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে শ্রমিকের স্ত্রী ও সন্তানরা। আটক শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদন পরিবারের। 

মালদা থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে নদিয়া, আর এবার উত্তর ২৪ পরগনা। ফের বাংলা ভাষায় কথা বলায় ভিনরাজ্যে অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিককে হেনস্থার!এবার উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দাকে ২১ দিন আটকে রাখার অভিযোগ উঠল।আর এই অভিযোগ উঠেছে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে-শাসিত তামিলনাড়ুর পুলিশের বিরুদ্ধে।'আটক' পরিযায়ী শ্রমিকের স্ত্রী মনোরা বিবি  বলেন, বাংলায় কথা বলেছে তাই রাজিব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে।

৫ বছর ধরে, তামিলনাড়ুতে কাজ করেন উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার বাসিন্দা রাজীব শেখ।পরিবারের অভিযোগ, ২২ শে জুলাই, বাংলা বলায় রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে। আটক করে নিয়ে যায় তামিলনাড়ুর পেরাম্বালুর জেলা পুলিশ।কোনওক্রমে, সে কথা বাড়িতে জানাতে পারেন ওই পরিযায়ী শ্রমিক।এ রাজ্য থেকে নাগরিকত্ব প্রমাণের সমস্থ নথিও পেরাম্বালুরের এরিউর থানায় পাঠানো হয়।

অভিযোগ, সেই ঘটনার পর কেটে গেছে ২১ টা দিন। বসিরহাট জেলা পুলিশের দাবি, এখনও পর্যন্ত, রাজীবকে ছাড়েনি তামিলনাড়ুর পুলিশ।আটক পরিযায়ী শ্রমিকের ছেলে  জাহিদুল ইসলাম শেখ বলেন, বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি । আমাদের সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে । কি করে সংসার চলবে তাই বুঝতে পারছি না।টাকি পুরসভার বাসিন্দাকে ঠিক কী কারণে চামিলনাড়ুতে আটকে রাখা হয়েছে,সে বিষয়েও সন্দিহান স্থানীয় প্রশাসনও।

টাকি পুরসভার ১৬ নং ওয়ার্ড তৃণমূল নেতা ও কাউন্সিলর গোবিন্দ সরকার বলেন, আমি চাইব যত দ্রুত ছেড়ে দিক সেটা আমি চাইব। আটকে রেখেছে কেন সেটা বুঝতে পারছি না। সবই তো ওখানে দেওয়া। আধার কার্ড, আই কার্ড, সবই তো ওখানে দেওয়া। যেখানে যা ছিল সব দেওয়া।  বাংলা ভাষা বলেছে বলে আটকে রেখেছে। 

একদিকে, বাংলা ভাষায় কথা বলায়, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। অন্যদিকে, নাগরিকত্ব পাওয়ার হিড়িক দেখা গেল এই জেলারই আরেক প্রান্তে। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় সিএএ ক্যাম্পের পাশাপাশি,হাবড়ায় নাগরিকত্ব নিয়ে এমনই এক আলোচনা সভার আয়োজন করে বিজেপি।

বনগাঁ দক্ষিণ বিজেপি বিধায়ক  স্বপন মজুমদার বলেন, নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়।হাবড়া পুরসভার তৃণমূল নেতা ও প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস বলেন, সাম্প্রতিক ঘটনা সমূহতেই এ কথা প্রমাণিত যে বাঙালিকে মোটেই পছন্দ করে না বিজেপি। আর সেই বাঙালিকে অপছন্দ করা বিজেপি যে হিন্দুদের নাগরিকত্ব দেবে এটা ভুল ধারণা।'সবমিলিয়ে, জোড়া ইস্যুতে তীব্র চাপানউতোর রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget