এক্সপ্লোর

Arjun Singh: 'ফেসবুক, হোয়াটসঅ্যাপে সংগঠন চলে না', বঙ্গ বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ

Arjun Singh Update:রবিবার সংবাদমাধ্যমে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন অর্জুন।

কলকাতা: রাত পোহালেই দিল্লিতে উড়ে যাচ্ছেন। তার আগে বঙ্গ বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ (Arjun Singh)। তাঁর দাবি, তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপি-র (BJP) কেউ গুরুত্ব দেন না। তৃণমূল স্তরে গিয়ে রাজনীতি করার বদলে, রাজ্য বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়া আবদ্ধ হয়ে রয়েছেন বলেও কটাক্ষ করেন অর্জুন। বঙ্গ বিজেপি-র নেতাদের একাংশই দলের ভাল চান না বলেও দাবি করেন তিনি। 

বিস্ফোরক অভিযোগ অর্জুনের

পাটশিল্প এবং জুটমিল কর্মীদের অধিকারের দাবিতে সম্প্রতি নিজের দলের সরকারের বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুনকে। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না করলে তিনি রাস্তায় নেমে আন্দোলন করতেও দ্বিধা করবেন না বলেও জানান। তখন থেকেই অর্জুন বেসুরো বাজছেন বলে কানাঘুষো চলছিল রাজ্য বিজেপি-তে। 

তার মধ্যেই রবিবার সংবাদমাধ্যমে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন অর্জুন। এ দিন তিনি বলেন, "তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না। ভাবে, বহিরাগত এসেছে। রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন। সংগঠন ঘরে বসে চলে না। ফেসবুক-হোয়াটসঅ্যাপ করে সংগঠন চলে না। তাই তো দেখছি। এক ছবিকে চার বার পোস্ট করে। ভাবে এটাই রাজনীতি। বাংলায় রাজনীতি করতে হলে, সরকার পরিবর্তন করতে গেলে তৃণমূল স্তর থেকে রাজনীতি করতে হবে। বঙ্গ বিজেপির অনেকেই দলের ভাল চায় না। তারাই এসব নিয়ে আলোচনা করে, ভাবে। আমরা মনপ্রাণ দিয়ে দলটিকে প্রতিষ্ঠিত করতেই এসেছিলাম। এখনও তা-ই করে যাচ্ছি। "

আরও পড়ুন: Bowbazar: বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায় ও KMRCL-র । Bangla News

অর্জুন নিজে বিজেপি-র সাংসদ। বাংলায় বিজেরি-র সহ-সভাপতিও। কিন্তু পদ দিয়েও বিজেপি নেতৃত্ব আসলে তাঁকে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছেন বলে দাবি অর্জুনের। তিনি বলেন, "আমায় পদ দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। ২০১৯-এর ভোটে এক নেতা বলেছিলেন অর্জুনকে হারাতে হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে। সভআপতি করে দিলেন, অথচ কোনও ক্ষমতা নেই।"

সোমবার নাড্ডার সঙ্গে সাক্ষাৎ অর্জুনের

সোমবার দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন অর্জুন। তাহলে কি বঙ্গ বিজেপি-র পরিস্থিতি নিয়েই রিপোর্ট দিতে যাচ্ছেন তিনি! অর্জুনের কথায়, "নাড্ডাজির সেক্রেটারি ফোন করে সোমবার দুপুরে ১২টার পর দেখা করতে যেতে বলেন। কেন ডেকেছেন, কী বলবেন জানা নেই। এখনও সাংসদ রয়েছি, সহ-সভাপতি রয়েছি,তবে কাল রাখবে কিনা, জানি না।" রাজনৈতিক দলগুলিতে এমনই দস্তুর, আজ যএ পদে আছেন, কাল থাকবেন কিনা নিশ্চিত নয় বলে মন্তব্য করেন অর্জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget