এক্সপ্লোর

Coalscam ED Raid: কয়লা পাচারকাণ্ডে ইডি-র নজরে আরও ১২ ব্যবসায়ী

সূত্রের খবর, এদের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর অ্যাকাউন্টে, সেখান থেকে প্রভাবশালীদের কাছে পৌঁছত বলে ইডি-র দাবি

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে কলকাতার আরও ১২ জন ব্যবসায়ীকে চিহ্নিত করেছে ইডি। 

সূত্রের খবর, এদের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর অ্যাকাউন্টে। এরপর সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছত বলে ইডি-র দাবি। 

কয়লা পাচার তদন্তে ইতিমধ্যেই কলকাতার ৮ জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার থেকে পরপর তিনদিন ওই ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ইডি সূত্রে দাবি।

কয়লা কাণ্ডের তদন্তে শুক্রবার ১৪টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি ও সিবিআই। শনিবারও ইডির গোয়েন্দারা ১০টি জায়গায় হানা দেন। 

ক্যামাক স্ট্রিটের ‘শান্তিনিকেতন’ বিল্ডিংয়ে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে তল্লাশি চালায় ইডি। ‘শান্তিনিকেতন’ নামের ওই বহুতলেই রাজ্যের একাধিক প্রভাবশালীর অফিস রয়েছে। 

এর পাশাপাশি একবালপুরে ডায়মন্ডহারবার রোডেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনও ফেরার। 

আরও পড়ুন:

Coalscam CBI-ED Raid: কয়লাকাণ্ডে কলকাতা-সহ ১৪ জায়গায় একযোগে হানা সিবিআই-ইডির

এদিকে, কয়লাকাণ্ডে আজ সুপ্রিম কোর্টে লালা-মামলার শুনানি। কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাই মূল ষড়যন্ত্রী বলে সিবিআইয়ের দাবি। 

তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন লালা। সেই মামলারই আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

২০২০-র ২৭ নভেম্বর কয়লাকাণ্ডে প্রথম এফআইআর করে সিবিআই। তাতে ইসিএল-এর একাধিক অফিসারের পাশাপাশি নাম ছিল অনুপ মাঝি ওরফে লালার। 

গত নভেম্বর থেকে এখনও অবধি লালাকে ৩টি নোটিস দিয়েছে সিবিআই। কিন্তু, কোনওবারই সিবিআইয়ের মুখোমুখি হননি লালা। পরবর্তীতে অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু, এখনও অবধি লালার হদিশ পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget