এক্সপ্লোর

Anupam Hazra Facebook post: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়ে অনুপম হাজরার ফেসবুক পোস্টে বিতর্ক!

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গতিবিধি নিয়ে রাজনৈতিক দলের নেতা কী করে কথা বলতে পারেন? প্রশ্ন বিরোধীদের। অনুপমের মন্তব্যের সঙ্গে দূরত্ব বাড়াল বিজেপির রাজ্য নেতৃত্ব। 

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত (Post Poll Violance) নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) ফেসবুক পোস্টে (Anupam Hazra Facebook) শুরু বিতর্ক! কেন্দ্রীয় গোয়েন্দা  সংস্থার গতিবিধি নিয়ে রাজনৈতিক দলের নেতা কী করে কথা বলতে পারেন? প্রশ্ন বিরোধীদের। অনুপমের মন্তব্যের সঙ্গে দূরত্ব বাড়াল বিজেপির রাজ্য নেতৃত্ব। 

কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী গুরুতর হিংসার অভিযোগের তদন্ত করছে সিবিআই। সোমবারই মুর্শিদাবাদের নবগ্রামের একটি ধর্ষণের চেষ্টার মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এই পরিস্থিতিতে প্রশ্ন হল, আগামী দিনে বাংলায় কি সিবিআইয়ের (CBI) তত্‍পরতা আরও বাড়বে? বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার একটি পোস্ট ঘিরে এই প্রশ্ন আরও জোরাল হয়েছে!

৬ নভেম্বর, ভাইফোঁটার দিন পূর্ব মেদিনীপুরের (East Midnapur) ভগবানপুরে (Bhagwanpur) চন্দন মাইতি নামে এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার কথা উল্লেখ করে, এদিন ফেসবুকে পোস্ট করে বিজেপি নেতা অনুপম হাজরা দাবি করেন, ভোট পরবর্তী হিংসা এবং বাংলায় চলতে থাকা অপশাসন ও দুর্নীতি নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি ডে পি নাড্ডার সঙ্গে ৪০ মিনিট আলোচনা হয়েছে। 

পাশাপাশি বিজেপি নেতা আরও দাবি করেন, জেপি নাড্ডা তাঁকে আশ্বাস দিয়েছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় সংস্থার দ্বারা চলতে থাকা সমস্ত ঘটনার তদন্ত আরও জোরদার হবে। বিজেপির কেন্দ্রীয় নেতার এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারণ নরেন্দ্র মোদির হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনে কাজ করে CBI।

কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা কেউই সরকারের অংশ নন। বিরোধীদের প্রশ্ন, তাহলে সিবিআইয়ের তত্‍পরতা বাড়বে না কমবে, তার ভবিষ্যদ্বাণী বিজেপির নেতারা কী করে করতে পারেন? তার মানে কি বিজেপির কথাতেই সিবিআই কাজ করে? 

সিপিএমের  কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, অনুপম হাজরা ও নাড্ডা সরকারের কে? কী করে এসব বলছে? সিবিআই কী করবে, ইডি কী করবে, সেটা কি ওরা ঠিক করবে?
  
একদা তৃণমূলে ছিলেন অনুপম হাজর! এখন তিনি বিজেপিতে। এই পরিস্থিতিতে অনুপমের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তাচ্ছিল্যের সুর তৃণমূলের গলায়!

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এসব নেতার কোনও দাম আছে? আজ টিএমসি থেকে বিজেপি, কাল আবার টিএমসিতে চলে আসবে। এদের কোনও গুরুত্ব নেই, রাজ্য রাজনীতিতে। 

সিবিআই তদন্ত নিয়ে অনুপম হাজরার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতে, এর থেকে দূরত্ব তৈরি করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলতে পারবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি শাসকের অঙ্গুলিহেলনে কাজ করে কি না, এই বিতর্ক আরও একবার জোরাল হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget