এক্সপ্লোর

Dev Exclusive: পাহাড়ে চড়া, প্যারাগ্লাইডিং করলেও, বাথটাবে স্নান করতে রাজি হননি পরাণদা

দুই প্রজন্মের দুজন মানুষ এই ছবির প্রাণকেন্দ্র। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) ও দেব (Dev)। তাঁদের রসায়নই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে 'টনিক'-কে।

কলকাতা: দুই প্রজন্মের দুজন মানুষ এই ছবির প্রাণকেন্দ্র। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) ও দেব (Dev)। তাঁদের রসায়নই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে 'টনিক'-কে। এক মাস পেরিয়ে এখনও প্রেক্ষাগৃহে 'টনিক'দেখার জন্য ভিড় জমাচ্ছেন মানুষ। এই ছবির সাফল্য অভিনেতা দেবকে মনে করিয়ে দেয় 'টনিক' মুক্তির লড়াইয়ের কথাও। সেইসঙ্গে মনে করায় শ্যুটিংয়ের ছোট ছোট মজার ঘটনা। এবিপি লাইভের সঙ্গে 'টনিক'-এর শ্যুটিং সেটের স্মৃতি ফিরে দেখলেন দেব। 

প্রচুর আউটডোর, মজার দৃশ্য, কেমন ছিল 'টনিক' (Tonic) শ্যুটিংয়ের অভিজ্ঞতা? দেব বলছেন, 'পরাণদার সঙ্গে শ্যুটিং করা একটা দারুণ অভিজ্ঞতা। পাহাড়ে চড়া, নদীতে র‍্যাফটিং করা, প্যারাগ্লাইডিং করা, সবকিছুর জন্য পরাণকে বোঝাতে হত। প্রথমে উনি কিছুতেই করতে চাইতেন না। এমন করে বলে বুঝিয়ে ওনাকে দিয়ে অনেকগুলো দৃশ্যই শ্যুট করানো গিয়েছিল। যেমন এটা দড়ির ওপর ওটার দৃশ্যে পরাণদা কিছুতেই রাজি হলেন না। আমি একা উঠলাম। ওটাই সবচেয়ে সহজ ছিল। আরও একটা দৃশ্য ছিল বাথটবে স্নানের দৃশ্য শ্যুট করার। পরাণদা কিছুতেই বাথটাবে স্নান করবেন না! আমি শেষে বললাম, তুমি কি কোনোদিন স্নান করোনি! এখন যখন সিনেমাটা দেখি এইসব স্মৃতিগুলো মনে পড়ে। চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই ছোট ছোট ঘটনাগুলো।'

আরও পড়ুন: কেবল নিজের ছবির জন্য প্রচার করি না, বলি, সব বাংলা ছবিই দেখুন

করোনা পরিস্থিতি পর যখন ব্যবসা করতে পারছে না একের পর এক বলিউড ছবি, তখন 'টনিক' কী টলিউডে উদাহরণ হয়ে রইল? দেব বলছেন, 'কোনও একটা উদাহরণ বাংলা ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে না। সামনেই 'বাবা, বেবি ও', 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে। দর্শকের কাছে আবেদন, তাঁরা এই ছবিগুলোও দেখুক। আমরা যদি ভাবি দর্শক শুধু আমার ছবিই দেখবে আর কোনও ছবি দেখবে না তাহলে কোনোদিন এগিয়ে যেতে পারব না আমরা। চিরকাল অন্য ভাষার ছবি আমাদের ওপর দাপট দেখাবে। আমি সবসময় বিশ্বাস করি টিম ওয়ার্ক ছাড়া বাংলা ছবিকে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ১১টা ছবি একসঙ্গে মুক্তি পায় তাহলে ১১টা ছবিকেই সমানভাবে দর্শকের কাছে তুলে ধরতে হবে। মানুষ হিন্দি ছবি দেখতে যান অভ্যাসে। বাংলা ছবি দেখার অভ্যাসটাও ফিরিয়ে আনতে হবে। যাতে দর্শকদের তালিকায় সবার আগে বাংলা ছবি থাকে তারপর অন্যান্য ছবি। আমি এটাই উদাহরণ হিসেবে সবার সামনে তুলে ধরতে চাই। আমার তোমার নয়, সবাইকে একজোট হয়ে বাংলা ছবির হয়ে প্রচার করতে হবে। তবেই আবার স্বর্ণযুগ ফিরবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget