এক্সপ্লোর

'আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডিও ডাকবে' শুভেন্দুকে তলব প্রসঙ্গে মন্তব্য দিলীপের

প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান তিনি। একই রকমভাবে আক্রমণ শানান রাজ্যসরকারের বিরুদ্ধে।

এরশাদ আলম, কলকাতা: 'আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডি ডাকবে, যেমন মুকুল রায়কে ডেকেছিল।' রবিবার শুভেন্দু অধিকারীকে সিআইডি-র তলব প্রসঙ্গে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান তিনি। একই রকমভাবে আক্রমণ শানান রাজ্যসরকারের বিরুদ্ধে। মুকুল প্রসঙ্গে টেনে এদিন দিলীপের দাবি, মুকুল রায় তৃণমূলের সঙ্গে হাত মেলানোর পর তাঁকে আর  সিআইডি ডাকেনি। 

উল্লেখ্য, প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্যের তদন্তে গতকালই তলব পেয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবার বিরোধী দলনেতাকে ভবানীভবনে তলব করা হয়েছে। এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী রহস্যজনক মৃত্যুর মামলায়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে তলব করল সিআইডি। সূত্রের খবর, সোমবার ভবানীভবনে তলব করে শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছে সিআইডি। সূত্রের দাবি, সিআইডির আধিকারিকরা জানতে চাইছেন, শুভব্রতর মৃত্যু সম্পর্কে শুভেন্দু অধিকারীর কী বক্তব্য? তিনি কখন, কীভাবে শুভব্রতর গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পারেন?  এরপর কী ব্যবস্থা নিয়েছিলেন? শুভব্রতর স্ত্রী-র অভিযোগ সম্পর্কে তাঁর কী মত? এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

২০১৮ সালের ১৩ অক্টোবর, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ১৫ ফুট দূরে নিরাপত্তারক্ষীদের থাকার জায়গায় গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর তৎ‍কালীন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। ঘটনার ৩ বছর পরে, স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে, গত ৭ জুলাই, শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় FIR করেন।

অভিযোগপত্রে প্রশ্ন তোলা হয়, শুভেন্দু অধিকারীর দেহরক্ষী হওয়া সত্ত্বেও, অ্যাম্বুল্যান্স পেতে কেন দেরি হয়েছিল? কেন গুলিবিদ্ধ শুভব্রতকে কলকাতায় স্থানান্তর করতে বিলম্ব হল? অভিযোগপত্রে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী দাবি করেন, শুভেন্দু শক্তিশালী। সবাই ওনার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান! তাই সেই সময় তিনিও কিছু বলে উঠতে পারেননি। 

১২ জুলাই এই মামলার তদন্তভার হাতে নেয় CID। ১৪ জুলাই কাঁথিতে, ঘটনার সময়কার নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীদের বয়ান রেকর্ড করেন CID-র তদন্তকারীরা। সেদিন নিরাপত্তারক্ষীদের ঘরে গিয়ে CID-র তদন্তকারীদের সঙ্গে কথা বলেন শুভেন্দুর ভাই ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী! 

এরপর দফায় দফায় কাঁথি থানার পুলিশ, কাঁথি হাসপাতালের চিকিৎসক ও শুভব্রতর সতীর্থদের বয়ান সংগ্রহ করে সিআইডি। মৃত পুলিশ কর্মী শুভব্রত চক্রবর্তীর মহিষাদলের বাড়িতে গিয়েও তথ্য সংগ্রহ করা হয়। এই প্রেক্ষাপটেই শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর মামলায় আগামী সোমবার শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, ওইদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget