এক্সপ্লোর

Durga Puja 2021 : এবার পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন, হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি

পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জনের নতুন নজির তৈরি করল প্রশাসন ও কলকাতার দুই পুজো উদ্যোক্তা...

কলকাতা : পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন। মুম্বই, দিল্লির ধাঁচে সেই সচেতনতা এবার কলকাতাতেও। নদী বা জলাশয়ে বিসর্জনের পরিবর্তে হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি। দুটি বারোয়ারি পুজো কমিটির পাশাপাশি সেই উদ্যোগে সামিল এবার কলকাতা পুরসভাও।

পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জনের নতুন নজির তৈরি করল প্রশাসন ও কলকাতার দুই পুজো উদ্যোক্তা। তিন জায়গায় হোস পাইপ থেকে জল দিয়ে ধুয়ে ফেলা হয় দুর্গা প্রতিমাকে। 

প্রতিমায় ব্যবহৃত রঙে অনেক সময়ই থাকে সীসা, নিকেল, ক্রোমিয়ামের মতো বিষাক্ত রাসায়নিক।  তার জেরে বিসর্জনের পরে জলদূষণ উদ্বেগজনক হারে বেড়ে যায়। তা এড়াতে মণ্ডপেই বিসর্জনের ব্যবস্থা করা হয়। মুম্বই, দিল্লির ধাঁচে গত বছর থেকে পুজোয় এই নিয়ম চালু করেছে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী। এবারও হোস পাইপ থেকে জল দিয়ে মণ্ডপেই গলিয়ে দেওয়া হল তাদের দুর্গা প্রতিমা।  

আরও পড়ুন ; পুরসভার তদারকি-পুলিশি কড়়াকড়ির মধ্যে প্রতিমা নিরঞ্জন বাবুঘাটে

একই ছবি ধরা পড়েছে বেহালার আদর্শপল্লিতে। পরিবেশবান্ধব বিসর্জনের উদ্যোগ নিয়েছে প্রশাসনও। হেস্টিংসে গঙ্গাতীরবর্তী দইঘাটে দেখা গিয়েছে সেই ছবি। প্রতিমার রং যাতে গঙ্গার জলে না মেশে, তার জন্য নদীর পাড়ে আলাদা করে গড়ে তোলা হয়েছে লোহার কাঠামো। এখানেই হোসপাইপের মাধ্যমে ধুয়ে ফেলা হয় একাধিক প্রতিমা।

আরও পড়ুন ; বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, দূষণ রোধের জন্য এই প্রয়াস। মানুষ এটাকে গ্রহণ করলে পরে আরও বড় করে করব।

পরিবেশ বাঁচাতে যখন বিসর্জন বিধিতে বদল, তখন করোনা সুরক্ষায় সচেতনতা দেখা গিয়েছে ম্যাডক্স স্কোয়ারের পুজোয়। এবারের মতো বাতিল করা হয়েছে সিঁদুর খেলা। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ যাঁরা নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই উমাকে বিদায়বেলায় বরণ করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget