এক্সপ্লোর

West Bengal Police: "কাটমানির অভিযোগ এলে ফোন করুন..", হেল্পলাইন চালু করে বার্তা পুলিশের, জেনে নিন যোগাযোগের নাম্বার

Police Helpline For Cut Money Complain: এবার কাটমানি রুখতে হেল্পলাইন জেলা পুলিশের, অভিযোগ থাকলে কোন নাম্বারে ফোন করবেন ? রইল বিস্তারিত

বিটন চক্রবর্তী ও জয়ন্ত পাল, পূর্ব মেদিনীপুর : এবার কাটমানি রুখতে হেল্পলাইন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। হেল্পলাইন চালুর ঘোষণা পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে-র। কাটমানির অভিযোগ এলে জেলা পুলিশে ফোন করুন, বার্তা ভারপ্রাপ্ত SP-র ।

আরও পড়ুন, কোর্টের গ্রেফতারি পরোয়ানা, গিয়েও আত্মসমর্পণ করতে পারলেন না আখতার আলি !

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বর ৭০৪৭৯৮৯৮০০। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন,'কাটমানি চাওয়ার অডিও বা ভিডিও পেলে পুলিশকে জানান। অভিযোগকারীর নাম পরিচয় গোপন রেখে পদক্ষেপ করা হবে। সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা' নেওয়া হবে বলে দাবি জানিয়েছেন তিনি। কাটমানি-অভিযোগ নিয়ে তৎপর হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কেউ কাটমানি চাইলে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানালেন, পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। এদিকে, এনিয়ে কটাক্ষ করেছেন, শুভেন্দু অধিকারী। বলেছেন, কাটমানি আর তৃণমূল সমার্থক। 

আবাস যোজনার বাড়ি হোক বা ১০০ দিনের কাজ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানির অভিযোগ নতুন কিছু নয়। এবার, কাটমানি-অভিযোগ নিয়েই তৎপর হল পূর্ব মেদিনীপুর পুলিশ। কেউ কাটমানি চাইলেই, অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানালেন, পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। পূর্ব মেদিনীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার  মিতুন দে বলেন, সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, বিশেষ করে বাংলার বাড়ি, বা অন্য়ান্য় যাবতীয় যা আছে, যে কোনও সরকারি স্কিম, সেক্ষেত্রে, যেটাকে আমরা বলি 'কাটমানি', বা এই ধরনের কোনও শোষণ যদি শিকার হয়, আমরা এমনিই নজরদারি চালাচ্ছি। যদি সেটা আসে, বা কেউ যদি একটু কষ্ট করে আমাদের কোনও একটা অডিও ক্লিপ পাঠালেন, বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন, যেই হোক, তাঁর যা র‍্যাঙ্ক, পোর্টফোলিও যেটাই হোক, দলমত নির্বিশেষে যাই থাকুক, রাজনৈতিক পরিচয়, তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। দরকার হলে স্বতঃপ্রণোদিত মামলা করে গ্রেফতার করব।

শুভেন্দু বলেন, এতে লাভ কিছু হবে না। যা হওয়ার হয়ে গেছে এবং তৃণমূল মানে যে চোর, চোর মানে যে তৃণমূল। কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানেই কাটমানি। তৃণমূল মানেই সিন্ডিকেট, সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। ১৫ বছর তো অনেক সময়। এই এক-দু'সপ্তাহ এসব করে কিছু হবে না। যেখানে তৃণমূল কাটমানি তোলে, সেখানে হেল্পলাইন চালু করুক।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরটি হল - 70479 89800। এখানে ফোন করে কাটমানি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। তাহলে কি পূর্ব মেদিনীপুরে কাটমানির রমরমা মাত্রা ছাড়িয়েছিল? জেলা পুলিশের তৎপরতায় সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget