এক্সপ্লোর

Amazon: শহরে অ্যামাজনের নামে ভুয়ো কল সেন্টার-প্রতারণা, পুলিশের জালে ১১ কর্মী

একাধিক কম্পিউটার, টেলিফোন এবং নানা গ্যাজেটস নিয়ে বসে এই কাজ করছে চক্রটি। পুলিশ যেতেই তটস্থ হয়ে পড়ে তারা

কলকাতা: পর পর ভুয়ো ঘটনায় অস্বস্তি বাড়ছে কলকাতায়। ভ্যাকসিন জালিয়াতি, সিবিআই (CBI) এর ভুয়ো অফিসার, ভুয়ো চিকিৎসকের পর এবার আন্তর্জাতিক এবং প্রখ্যাত সংস্থা অ্যামাজনের ভুয়ো কলসেন্টারের খোঁজ মিলল মহানগরেই। জানা গিয়েছে এই কলসেন্টার থেকেই জনপ্রিয় সংস্থার নাম নিয়ে চলত জালিয়াতির কাজ। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িতে ১১ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঠিক কী অভিযোগ? 

পুলিশে কাছে গোপন সূত্রে খবর আসে যে তারাতলার একটি অফিস থেকে অ্যামাজনের নামে জালিয়াতির কাজ চলছে। এই খবর আসতেই সোমবার সন্ধ্যেয় সেখানে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। সেই দলে ছিলেন পুলিশ অফিসার এবং কনস্টেবলদের একাংশ। ফোর্স নিয়ে তৈরি হয়েই হানা দেয় কলকাতা পুলিশ। 

তারাতলার Webel আইটি পার্কের সেই অফিসে গিয়ে পুলিশ দেখে একাধিক কম্পিউটার, টেলিফোন এবং নানা গ্যাজেটস নিয়ে বসে এই কাজ করছে চক্রটি। পুলিশ যেতেই তটস্থ হয়ে পড়ে তারা৷ পুলিশ সূত্রে খবর, ওই অফিসে কর্মরত ব্যক্তিদের চাপ দিতেই বেরিয়ে আসে আসল ঘটনা। জানা যায় অ্যামাজনের নামে একটি কাস্টমার কেয়ার খোলা হয়৷ সেখানে নিজেদের গ্লোবাল সংস্থার লাইফ স্টাইল কর্মী হিসেবে পরিচয় দেন। 

ওই অফিসে হানা দিয়ে পুলিশ মহ. আপ্পু তাসফিন, মহ. আলি, মির্জা রিয়াজ, কাশিফ হাসান, মির্জা শাহনাওয়াজ, শেখ জাসিম, বাবলু প্রসাদ, তৌসিফ আলি, মহ. শাহবাজ, শাহিদ আফ্রিদি এবং অভিজিৎ ঘোষ এই ১১ জনকে গ্রেফতার করেছে৷ মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলে জানান হয়।

সোমবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের অধিকাংশেরই বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। একজনের বয়স ৩৬। সোমবারের ঘটনায় এই ধরনের প্রতারণা চক্রে গত কয়েকমাসে মোট গ্রেফতারির সংখ্যা ৪২-এ পৌঁছল। কলকাতায় ভুয়ো কল সেন্টারের ঘটনা অবশ্য এই প্রথম নয়। গত কয়েক মাসে তপসিয়া, সল্টলেক এমন জালিয়াতি চক্রের খোঁজ পাওয়া যায় এর আগে। 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget