এক্সপ্লোর

Fake Vaccine Update: ভুয়ো আইএএস দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে দেওয়া হয়েছিল অ্যামিকাসিন, জানাল রাজ্য ড্রাগ কন্ট্রোল

জুনের শেষ সপ্তাহে দেবাঞ্জনকাণ্ড সামনে আসতেই তোলপাড় পড়ে যায়...

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে যা দেওয়া হয়েছিল তা কোভিশিল্ড নয়, অ্যামিকাসিন। শুক্রবার এমনটাই জানিয়ে দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। 

জুনের শেষ সপ্তাহে দেবাঞ্জনকাণ্ড সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। কসবার ভুয়ো অফিস থেকে ১২০টি ভায়াল উদ্ধার করা হয়। যার ওপরে লেখা ছিল কোভিশিল্ড। সেই লেবেল তুলতেই বেরিয়ে আসে 'অ্যামিকাসিন ৫০০' লেখা স্টিকার। 

ভায়ালে কী ছিল জানতে, নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। প্রথমে একটি নমুনা কলকাতা পুলিশের তরফে পাঠানো হয়েছিল পুণের সিরাম ইন্সটিটিউটে। জানতে চাওয়া হয়েছিল, ভায়ালে থাকা তরল কি আদৌ কোভিশিল্ড? 

গতকাল,কলকাতা পুলিশেকে পাঠানো রিপোর্টে সিরাম ইন্সটিটিউট জানিয়ে দেয়, কলকাতায় দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে যা দেওয়া হয়েছিল তা কোভিশিল্ড নয়। 

এরপর, ভায়ালে থাকা তরল অ্যামিকাসিন কিনা তা নিশ্চিত করতে পুলিশের তরফে নমুনা পাঠানো হয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে। এদিন সেই রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেখানে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভায়ালে ছিল অ্যান্টি ব্যাকটেরিয়াল ইঞ্জেকশন অ্যামিকাসিন।

জুনের শেষ সপ্তাহে দেবাঞ্জনকাণ্ড সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে বহু মানুষকে ভুয়ো ভ্যাকসিন দেন দেবাঞ্জন। ভ্যাকসিনের নামে অন্য রাসায়নিক দেওয়া হয়েছিল। ২২ জুন আইএএস পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন দেবাঞ্জন দেব। 

সম্প্রতি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করেন সরকারি আইনজীবী। তিনি বলেন, একই চক্রে জড়িত দেবাঞ্জন দেব, সিবিআইয়ের আইনজীবী পরিচয়ে প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সনাতন রায়চৌধুরী ও তৃণমূল নেতা অশোক চক্রবর্তী।

সরকারি আইনজীবীর দাবি, দেবাঞ্জন দেব গ্রেফতার হওয়ার পর তালতলা থানায় তৃণমূল নেতা অশোক চক্রবর্তীর বিরুদ্ধে গণ স্বারকলিপি জমা পড়ে। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। অভিযোগ, সেই মামলা থেকে বাঁচানোর জন্য অশোকের হয়ে তদ্বির করেছিলেন সিবিআইয়ের আইনজীবী পরিচয়ে প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সনাতন রায়চৌধুরী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Euthanasia Plea: মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
West Bengal News LIVE: I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
JEE Mains: নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
Virat Kohli: ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বসেরা কি কিং কোহলিই?
ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বসেরা কি কিং কোহলিই?

ভিডিও

Pedicon : 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিকস'-এর উদ্যোগে আয়োজিত হল 'পেডিকন ২০২৬'
JEE Main : ২৩ জানুয়ারি রাজ্যে JEE মেন পরীক্ষা,চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
Avani Group :'টাকা দিয়েও অধরা বাড়ি'! নানা গোরোয় গড়ে ওঠেনি অবনী গ্রুপের আবাসন,আশা-আশঙ্কায় ক্রেতারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.১.২৬) পর্ব ২: উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস, কোমায় এক আক্রান্ত নার্স; আশঙ্কাজনক আরেকজনও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.১.২৬) পর্ব ১: হাইকোর্টে গ্রাহ্য হল না তৃণমূলের আনা নথিচুরির অভিযোগ | এবার নজর সুপ্রিম কোর্টে ED-র করা মামলায়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Euthanasia Plea: মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
West Bengal News LIVE: I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
JEE Mains: নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
Virat Kohli: ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বসেরা কি কিং কোহলিই?
ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বসেরা কি কিং কোহলিই?
SIR Documents: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
Virat Kohli: মিচেলের আর একটা ইনিংসই কি বিরাটের শীর্ষস্থান থেকে তাঁকে টলিয়ে দিতে পারে?
মিচেলের আর একটা ইনিংসই কি বিরাটের শীর্ষস্থান থেকে তাঁকে টলিয়ে দিতে পারে?
Nipah Virus : মারণ-রোগ নিপা এড়াতে কী কী করবেন, কী কী কাজ হতে পারে মারাত্মক? কী বলছে কেন্দ্রের গাইডলাইন
মারণ-রোগ নিপা এড়াতে কী কী করবেন, কী কী কাজ হতে পারে মারাত্মক? কী বলছে কেন্দ্রের গাইডলাইন
ICC Ranking: প্রায় সাড়ে চার বছর পর ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের সিংহাসনে কিং কোহলি, তিনে নামলেন রোহিত
প্রায় সাড়ে চার বছর পর ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের সিংহাসনে কিং কোহলি, তিনে নামলেন রোহিত
Embed widget