এক্সপ্লোর

আজ থেকে খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, কোভিডবিধি মেনে তবেই প্রবেশ

ফুল-মিষ্টি নিয়ে পুজোও দিতে পারবেন পুণ্যার্থীরা

কলকাতা: আজ থেকে ফের কালীঘাট মন্দিরে গর্ভগৃহ দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে গর্ভগৃহ। দর্শনের পাশাপাশি ফুল-মিষ্টি নিয়ে পুজোও দিতে পারবেন পুণ্যার্থীরা। তবে মন্দিরে ঢুকতে গেলে সমস্ত রকম কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। 

শুরুতে কোভিড আবহে প্রায় একমাসের বেশি সময় বন্ধ ছিল মন্দির। গত ১৬ মে থেকে রাজ্য সরকারের বিধি নিষেধ মেনে ভক্তদের জন্য দ্বার বন্ধ করা হয়েছিল মন্দিরের। ৩৭ দিন পর ২২ জুন  খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল মন্দিরে। তবে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ভক্তদের জন্য বন্ধ থাকলেও পুজো, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদনের মতো মন্দিরের সমস্ত কাজ চালু ছিল।

যদিও এই মাসের শুরুতে বিপত্তারিণী পুজোর দিন মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন দর্শণারথীরা।  দূরত্ববিধি মেনে ভক্তরা প্রবেশ করলেও, মন্দিরের বাইরে বিধিভঙ্গের ছবি ধরা পড়েছিল। কারও মুখে মাস্ক ছিল না, তো কোথাও আবার চোখে পড়েছিল গাদাগাদি ভিড়। পুজো উপলক্ষ্যে দোকানের পশরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা।

উল্লেখ্য, রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭১১ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ৫ জনের। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১। রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় তৎপর হয়েছে প্রশাসন। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হয়েছে কোভিড বিধি। কড়াকড়ি হয়েছে পুলিশি তৎপরতা। পর্যটন ক্ষেত্রগুলোর ওপরেও নজরদারি চলছে। সবমিলিয়ে সংক্রমণে রাশ টানতে তৎপর প্রশাসন। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget