এক্সপ্লোর

Gariahat Twin Murder: কাঁকুলিয়ায় জোড়া খুনে গ্রেফতার আরও ২

এবার ধরা পড়ল বাপি মণ্ডল ও জাহির গাজি নামে আরও দু-জন...

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়দীপ হালদার, কলকাতা :  কাঁকুলিয়ায় জোড়া খুনে গ্রেফতার আরও ২ জন। এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি। ৫০ হাজার টাকায় ৩ জনকে এনেছিল মিঠু হালদার। ১ জনকে আনে ভিকি। উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে, আরও দু-জনকে গ্রেফতার করল পুলিশ। আগেই মিঠু হালদার নামে এই মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ধরা পড়ল বাপি মণ্ডল ও জাহির গাজি নামে আরও দু-জন। দু-জনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। বাপি থাকতেন নাইয়াপাড়ায়। জাহিরের বাড়ি রামরামপুরে। 

লালবাজারের তরফে জানানো হয়েছে, মিঠু হালদারকে জেরা করে এদের নাম জানা যায়। টানা জিজ্ঞাসাবাদে খুনে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। ধৃত বাপি মণ্ডলের স্ত্রী জানান, জাহির ফোন করেছিল, মিঠু হালদার ডেকে নিয়ে গেছিল।

কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে এই নিয়ে মোট তিনজন গ্রেফতার হল। তবে এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি-সহ তিনজন। কারণ সূত্রের দাবি, গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল ৫ জন। তিনজন আততায়ীকে মিঠু হালদার এবং একজনকে কাজে লাগিয়েছিল তার ছেলে ভিকি। খুন করার জন্য ৩ জনকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মিঠু। খুনের জন্য ধারালো অস্ত্র কিনেছিল ছেলে ভিকি।

সূত্রের খবর, মিঠু ৩ জনকে কাজে লাগায়। ট্রেনে যাতায়াতের সূত্রে পরিচয়। অপরাধমূলক কাজে যুক্ত ছিল। ৫০ হাজার টাকা প্রতিশ্রুতি দিয়েছিল। বাকি ২জনের একজন ভিকি। ভিকি ফার্নরোডে কাজ করত। সেখান থেকে একজনকে জোগাড়। মোট ৫। গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকা! সেখানে বিকেল বেলায় তিন তলা বাড়িতে ঢুকে কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন! এই কাজ যে এক-দু’জনের পক্ষে সম্ভব নয়, তা প্রথম থেকেই বুঝতে পারছিলেন তদন্তকারীরা। সেই অনুমানই সত্যি প্রমাণিত হতে চলেছে! সূত্রের খবর, রবিবার খুনের ঘটনার আগে, বিকেল ৪টে নাগাদ ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে এসেছিল মিঠু। পরের ট্রেনে আসে তিনজন আততায়ী। ভিকি নিয়ে আসে আরও একজনকে। সূত্রের খবর, বালিগঞ্জ স্টেশনেই অপেক্ষা করছিল মিঠু। বাকি পাঁচজন কাঁকুলিয়া রোডে সুবীর চাকীর বাড়িতে হানা দেয়। সূত্রের দাবি, খুনের পর আততায়ীরা ফোনে মিঠুর সঙ্গে যোগাযোগ করে।

জোড়া খুনে অন্যতম অভিযুক্ত মিঠু হালদার গ্রেফতার হলেও, এখনও অধরা তার বড় ছেলে ভিকি। কাঁকুলিয়া রোডের কাছেই ফার্ন রোর্ডে নির্মীয়মাণ বহুতলে সুপারভাইজারের কাজ করত সে। ভিকির সহকর্মী সুভাষ সরকার বলেন, ভিকি এখানে কাজ করত। ওর থেকে চাবি নিতাম। শেষ চার-পাঁচদিন ছিল, পুলিশ এসেছিল কি না জানি না। অনেকে এসে জিজ্ঞাসাবাদ করেছিল।

স্থানীয় সূত্রে খবর, খুনের পরও, ফার্ন রোডের এই নির্মীয়মাণ বহুতলে এসেছিল ভিকি। সেখানে রক্তমাখা জামাকাপড় ছেড়ে পালিয়ে যায়। সেই রক্তমাখা জামা কি মিঠু হালদার ডায়মন্ড হারবার নিয়ে গেছিল ? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

সেরা শিরোনাম

Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget