এক্সপ্লোর

South 24 Pargana: ১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা! হরিদেবপুরের ব্যবসায়ীর মৃত্যুতে নয়া মোড়

মৃতের পরিবারের দাবি, জিএসটি সংক্রান্ত কারণে ১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা ছিল ওই ব্যবসায়ীর।

কলকাতা: হরিদেবপুরে ব্যবসায়ীর মৃত্যুতে নতুন মোড়। পাশের ঘর থেকে উদ্ধার হওয়া খাতা ঘিরে রহস্য ঘনিয়েছে। পরিবারের দাবি  ১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা ছিল ব্যবসায়ীর। ডিপ্রেশনে আত্মঘাতী, নাকি অন্য কোনও রহস্য? তদন্ত শুরু করেছে পুলিশ। খাতায় থাকা হাতের লেখা কার? ব্যবসায়ীর নাকি, অন্য কারও? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছুরি, ব্যবসায়ীর মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। 

পর্ণশ্রীতে মা-ছেলের খুনের ঘটনার রহস্যভেদের আগেই হরিদেবপুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। চক রামনগর এলাকায় লেদ কারখানার মধ্যে মিলল প্রৌঢ়ের গলাকাটা দেহ। মৃতের নাম তপন দে। পরিবারের দাবি, প্রতিদিন সন্ধের আগেই কারখানা বন্ধ করে বাড়ি ফিরতেন ওই ব্যবসায়ী। গতকাল রাত ১১টার পরেও না ফেরায়, কারখানা লাগোয়া বাপের বাড়িতে ফোন করে খোঁজ নেন ব্যবসায়ীর স্ত্রী। শ্বশুরবাড়ির সদস্যরা গিয়ে কারখানার মধ্যে গলার নলি কাটা অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীকে।

এ দিন রাতেই ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা, আনা হয় স্নিফার ডগ। এই ঘটনায় মৃতের আত্মীয়-সহ ৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ছুরি ও ব্যবসায়ীর মোবাইল ফোন ও একটি খাতা। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা রয়েছে  এই তথ্য। 

মৃতের পরিবারের দাবি, জিএসটি সংক্রান্ত কারণে ১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা ছিল ওই ব্যবসায়ীর। তা নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন। তাই আত্মহত্যা নাকি খুন, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। 

বেহালার পর ৫-৬ কিলোমিটার দূরত্বে হরিদেবপুরের চক রামনগরে নিজের লেদ কারখানার মধ্যে খুন হলেন প্রৌঢ় ব্যবসায়ী। মিলল ৫৫ বছরের তপন দে-র গলাকাটা দেহ। ব্যবসায়িক শত্রুতা নাকি, ব্যক্তিগত আক্রোশের জেরে খুন খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। এই ঘটনায় মৃতের আত্মীয়-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।  

ব্যবসায়ী খুনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কারখানার মধ্যে নৃশংসভাবে খুন হলেও, কেন টের পেলেন না লাগোয়া শ্বশুরবাড়ির সদস্যরা? প্রতিদিন সন্ধের আগে বাড়ি ফিরলেও, ওই দিন কেন কারখানাতেই ছিলেন ব্যবসায়ী? খুনের পিছনে পরিচিত কারও হাত? সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: Kolkata: শহরে ফের নৃশংস মৃত্যু, গলার নলি কেটে খুন প্রৌঢ়কে

আরও পড়ুন: South 24 Parganas: বারুইপুরে টাকার দাবিতে 'খুন' বধূ, পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget