এক্সপ্লোর

এসএসকেএমে জটিল অস্ত্রোপচার, সদ্যোজাতর খাদ্যনালি থেকে বের করা হল ধাতব হুক

অবস্থার অবনতি হওয়ায় পাঁশকুড়া থেকে পাঠানো হয় এসএসকেএমে।

কলকাতা: এসএসকেএমে জটিল অস্ত্রোপচারে বাঁচল সদ্যোজাতের প্রাণ। এক মাসের শিশুর খাদ্যনালি থেকে বের করা হল ধাতব হুক। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচারে বাঁচল প্রাণ। আপাতত সঙ্কটমুক্ত শিশু, সুস্থ হতে আরও চার দিন লাগবে, জানালেন চিকিত্‍সক। খেলার সময় মায়ের পোশাকে থাকা হুক গিলে ফেলেছিল এক মাসের শিশু। অবস্থার অবনতি হওয়ায় পাঁশকুড়া থেকে পাঠানো হয় এসএসকেএমে। সেখানেই জটিল অস্ত্রোপচার শেষে সারিয়ে তোলা হয় সদ্যোজাতকে।


কিছুদিন আগেই কয়েন আটকে যায় আড়াই বছরের শিশুর খাদ্যনালীতে। তিন দিন টানাপোড়েনের পর নৈহাটির নার্সিংহোমে সফল হয় অস্ত্রোপচার। খাদ্যনালী থেকে বের করা হয় এক টাকার কয়েন। জানা যায় তিন দিন ধরে ছোটাছুটির পর নৈহাটির নার্সিংহোমে আড়াই বছরের শিশু কন্যার খাদ্যনালি থেকে বের হয় এক টাকার কয়েন। গাইঘাটার শিমুলিয়ার ওই  শিশুর পরিবার জানায়, একদিন রাতে খেলতে খেলতে গলায় এক টাকার কয়েন মুখে পুরে দিলে তা আটকে যায় খাদ্যনালিতে। শিশুটির শরীরে অস্বস্তি লক্ষ্য করে মা জানতে চাওয়ায় সে বলে, কয়েন পেটে চলে গিয়েছে। মা চেষ্টা করেও গলা থেকে কয়েনটি বের করতে পারেননি। এরপর ওই শিশুটির বাবা-মা চিকিৎসকের দ্বারস্থ হন। 


শিশুর বাবা দিন মজুরের কাজ করেন। স্থানীয় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে হতদরিদ্র পরিবার। কিন্তু, ওই চিকিৎসক কিছু করতে পারেননি। পরদিন শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে এক্স-রে করলে দেখা যায়, খাদ্যনালীর মুখে কয়েনটি আটকে রয়েছে। বলা হয়, এ ধরনের চিকিৎসার পরিকাঠামো এখানে নেই। শিশুটিকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। এরপর শুরু হয় টানাপোড়েন।শিশুর পরিবারের দাবি, করোনা আবহে কলকাতায় আসতে প্রচুর টাকা ভাড়া চায় অ্যাম্বুল্যান্স। শিশুটির বাবা জানিয়েছেন, সব কিছুই বন্ধ। কীভাবে বলকাতায় নিয়ে আসা সম্ভব হবে, তা ভাবতে পারছিলাম না। অ্যাম্বুলেন্স অনেক টাকা ভাড়া চায়। 


সামর্থ্য না থাকায়, শিশুটিকে কল্যাণীর বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কেউ কোনও সুরাহা করতে পারেনি। এরমধ্যে, শিশুটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। শুরু হয় বমি। টানা তিনদিন ভোগান্তির পর মঙ্গলবার সকালে শিশুটিকে নৈহাটির এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। স্থানীয় একটি নার্সিংহোমে এন্ডোস্কপির মাধ্যমে খাদ্যনালীর মুখে থাকা কয়েনটি বের করা হয়। এরপর সুস্থ হয় শিশুটি। খাদ্যনালি থেকে কয়েন বের করা সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিশুটির বাবা-মা। চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget