এক্সপ্লোর

IRCTC: ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার, রেলের নির্দেশের পরই প্রস্তুতি শুরু শিয়ালদায়

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা বেস কিচেনে। করোনা সংক্রমণের আশঙ্কায় গত বছর ট্রেনে বেস কিচেনে রান্না করা খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ট্রেনে (Train) ফের মিলবে রান্না করা খাবার। সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেস কিচেনগুলিতে। ট্রেনের যাত্রাপথে ফের মিলবে গরম গরম খাবারের স্বাদ। মেল, এক্সপ্রেসে (Express)ফিরে আসছে প্যান্ট্রি কার (Pantry Car)। সেই সঙ্গে খুলে যাচ্ছে বেস কিচেন।

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা (Sealdah) বেস কিচেনে। করোনা (Coronavirus) সংক্রমণের আশঙ্কায় গত বছর ট্রেনে বেস কিচেনে রান্না করা খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়। চলতি মাসের শুরুতেই ট্রেনের সাধারণ পরিষেবা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল মন্ত্রক (Ministry of Railway)। ফলে চালু হচ্ছে বেস কিচেন। ফিরছে প্যান্ট্রি কার। 

আরও পড়ুন, তিন মাসের জন্য বন্ধ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, রেলের ভূমিকায় সরব বিজেপি-তৃণমূল

করোনা পরিস্থিতিতে এতদিন মেল-এক্সপ্রেস ট্রেনে পাওয়া যাচ্ছিল শুধু শুকনো খাবার ও ই-ক্যাটারিং পরিষেবা। এবার মিলবে রান্না করা খাবার। রেলমন্ত্রকের পক্ষ থেকে আইআরসিটিসি-কে চিঠি দিয়ে ফের ট্রেনে যাত্রীদের খাবার দেওয়ার ব্য়বস্থা চালু করতে বলা হয়েছে। রেলমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা সংক্রমণের হার অনেকটা কমেছে। সব জায়গাতেই হোটেল-রেস্তোরাঁ খুলে গিয়েছে। সেই কারণেই এবার ট্রেনেও রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                 

মেল ও এক্সপ্রেস ট্রেনে রান্না করা খাবার ফেরার ঘোষণা যাত্রীদের পক্ষে ভাল খবর। বিশেষ করে যে ট্রেনগুলিতে সারাদিন-সারারাত কাটাতে হয়, সেখানে ফের রান্না করা খাবার পাওয়া গেলে নিঃসন্দেহে যাত্রীদের সুবিধা হবে।               

রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের পর এবার যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় কম্বল ও চাদর দেওয়ার অপেক্ষায়। করোনা আবহে ট্রেনে চাদর ও কম্বল দেওয়া হচ্ছে না। যাত্রীদের বাড়ি থেকেই কম্বল ও চাদর নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। এবার এই ব্যবস্থাতেও বদল আসবে বলে আশা করছেন যাত্রীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget