এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগ, গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থেকে ৩০ লক্ষ টাকা বেশি মূল্যের সরঞ্জাম চুরি হয় বলে অভিযোগ। 

হিন্দোল দে, কলকাতা:  যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ শ্রেণির এক কর্মী। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থেকে ৩০ লক্ষ টাকা বেশি মূল্যের সরঞ্জাম চুরি হয় বলে অভিযোগ।  আজ সকালে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত। পরে যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

এ যেন সর্ষের মধ্যেই ভূত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৩০ লক্ষ টাকার বেশি মূলের সরঞ্জাম চুরির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ ডি স্তরের কর্মী। কিছুদিন আগে চুরির বিষয়টি সামনে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সয়েল টেস্টিং ল্যাব থেকে ৩০ লক্ষ টাকা বেশি মূল্যের সরঞ্জাম চুরি হয়। বিষয়টি কর্তৃপক্ষে নজরে পড়ে গত ১৩ জুলাই। ১৪ জুলাই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার পরই আঁটোসাঁটো করা হয় বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তা।  বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, শুক্রবার ভোর ৬টা নাগাদ সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের দরজার তালা, ভাঙা অবস্থায় দেখতে পান নিরাপত্তারক্ষীরা। এরপর তাঁরা ওই বিল্ডিংয়ের  একটি ঘর থেকে পাকড়াও করেন বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ ডি কর্মী সুখদেব নস্করকে। এরপর কর্তৃপক্ষ পুলিশকে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঢোকার অনুমতি দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে যাদবপুর থানায় নিয়ে যায়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "করোনা পরিস্থিতি সপ্তাহে ৩ দিন খোলা থাকছে বিশ্ববিদ্যালয়। ১৪ জুলাই সিভিল ডিপার্টমেন্টের একটি ল্যাব তালা ভাঙা অবস্থায় দেখা যায়। আরেকটি ল্যাবে বাক্স পড়ে থাকলেও তাতে যন্ত্র ছিল না। বিভাগীয় প্রধান সহ অন্য অধ্যাপকরা আমার কাছে অভিযোগ জানান। এরপর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।" এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, "গোটা ঘটনাটাই তদন্ত সাপেক্ষ। আগেও চুরির সঙ্গে যুক্ত কি না তা দেখছে পুলিশ।" এর সঙ্গে কোনও চক্র জড়িত আছে কি না তাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

যদিও অভিযুক্ত চুরির অভিযোগ অস্বীকার করেছে ওই ব্যক্তি। অভিযুক্ত সুখদেব নস্করের দাবি, আমি চুরি করিনি। ব্যাঙ্ক লোন দরকার। তাই এসেছিলাম। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর কাছ থেকে উদ্ধরা হয়েছে ২টি ব্যাগ, লোহার রড, হেলমেট। ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget