এক্সপ্লোর

Kalimpong News: প্রবল বর্ষণে ফের নামল ধস ! কালিম্পঙে অবরুদ্ধ জাতীয় সড়ক

Kalimpong Land Slide: ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের এই অংশে নতুন করে ধস..

উমেশ তামাঙ্গ: উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস। ধসের জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ। 

মূলত গত মাস থেকেই অতিবৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। যার জেরে সমস্যা বেড়েছে বাসিন্দাদের। লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। এদিকে সম্প্রতি টানা বৃষ্টিতে তিস্তায় জলচ্ছ্বাস দেখা গিয়েছে গত মাস থেকেই। এদিকে তার উপরে রাম্বি ও কালিঝোরা ড্যামের থেকেও জল ছাড়া হয়েছিল।যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল তিস্তা বাজার এলাকা। তিস্তা ব্যারেজ থেকে বারংবার জল ছাড়তেই ফুলে ফেঁপে উঠেছিল। তিস্তার জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়ে। আশ্রয় নেয় স্থানীয় স্কুলে। 

অপরদিকে, প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন দেড়শো থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। যাতায়াত করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগে বেড়ে যায় মন্দাকিনী নদীর জলস্তর। 

ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল । কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়লমালা।

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। উদ্ধারকাজে প্রাণের খোঁজে কাজে লাগানো হবে ১০টি স্নিফার ডগ। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চূড়লমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুন, রাজ্যসভা থেকে BJP সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি , 'বক্তব্যের বিরোধিতা..'

ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে ১৫৫ জনের সঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget