এক্সপ্লোর

KMC Election 2021: ভোট দিতে গিয়ে আক্রান্ত হলেন ভোটারও, দিনভর অশান্তি শহর জুড়ে

KMC Election 2021: উত্তর কলকাতার সিঁথিতেও উঠেছে একই অভিযোগ। পুলিশি হস্তক্ষেপের দাবিতে ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সিঁথি থানায় ধর্নায় বসেন।

কলকাতা: কলকাতা পুরসভার ভোটগ্রহণ (KMC Election 2021) মিটে গিয়েছে। কিন্তু হিংসার ঘটনা উঠে আসায় কোনও বিরাম নেই। কোথাও ভোট দিতে গিয়ে ভোটারই আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। কোথাও আবার পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারধরের (KMC Election Violence) অভিযোগ উঠল। বেশির ভাগ অশান্তির ঘটনাতেই তৃণমূলের (TMC) দিকে আঙুল তুলেছে বিরোধীরা। তা নিয়ে একয়োগে সরব হয়েছে বিরোধী দলগুলি।  

উত্তর কলকাতার বড়তলা থানায় পোলিং এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ বাম এবং কংগ্রেসের। এজেন্টদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে বড়তলা থানায় একযোগে বিক্ষোভ দেখান বাম নেতা এবং এজেন্টরা। তাতে সামিল হন ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীও।

১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে রিগিং হয় বলেও অভিযোগ। প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ। এখানে আবার তৃণমূল প্রার্থীর ভাই প্রচারের পরের দিন থেকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বেলা ১১টার পর যেন কোনও এজেন্ট না বুথে থাকেন, তার জন্য তৃণমূলের গুন্ডাবাহিনী হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই নিয়ে বড়তলা থানার পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন: KMC Election 2021: ২ জায়গায় বোমাবাজি, বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি, জানাল নির্বাচন কমিশন" href="https://bengali.abplive.com/district/kmc-election-2021-live-updates-west-bengal-kolkata-municipal-corporation-polls-latest-news-2-incidents-of-bombing-no-allegation-of-booth-capturing-said-ec-854056" target="_blank" rel="noopener"> ২ জায়গায় বোমাবাজি, বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি, জানাল নির্বাচন কমিশন

উত্তর কলকাতার সিঁথিতেও উঠেছে একই অভিযোগ। পুলিশি হস্তক্ষেপের দাবিতে ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সিঁথি থানায় ধর্নায় বসেন। অভিযোগ ওঠে, থানার সামনে ছাপ্পা ভোট হচ্ছে। পুলিশ দেখেও কিছু করছে না। বার বার বলার পরেও ব্যবস্থা নেয়নি। যদিও তৃণমূলের দাবি, হার নিশ্চিত জেনে বাহানা দেওয়া হচ্ছে।

বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণের বাঘাযতীনও। রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ করেন বাম কর্মীরা। ১০১, ১০২, ১১০ নম্বর ওয়ার্ডের অধিকাংশে বুথে সিপিএমের এজেন্ট বসতে দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। সেখানে পুনর্বির্বাচনের দাবি ওঠে।

তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্য, “বামেরা অপ্রসাঙ্গিক হয়ে গিয়েছে। যেটুকু ওদের ক্ষমতা ছিল, তা-ও টালিগঞ্জ, যাদবপুরে ভোটের পর চলে গিয়েছে। ওদের কর্মীরা বিজেপি করছেন। এখন ওদের অস্তিত্বের লড়াই। ওরা এখন বিজেপির মতো সন্ত্রাস, সন্ত্রাস বলছে।“

সেরা শিরোনাম

Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget