এক্সপ্লোর

KMC Election Result: কাল পুরভোটের গণনা, বিজয় উৎসবে নিষেধাজ্ঞা নেই কমিশনের

KMC Election 2021: রাত পোহালেই কলকাতা পুরভোটের রায়, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। নিরাপত্তায় ড্রোন দিয়েও নজরদারি চালাবে কলকাতা পুলিশ। নিরাপত্তায় স্ট্রং রুম, কাল সকাল ৮টা থেকে ভোট গণনা

কলকাতা: কাল পুরভোটের গণনা (Kolkata Municipality Counting), বিজয় উৎসবে নেই কমিশনের (State Election Commission) নিষেধাজ্ঞা। এমনটাই জানানো হল কমিশনের (State Election Commission) তরফে। উল্লেখ্য, এর আগে বিধানসভা নির্বাচনের (Assembly Election) সময়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিজয় উৎসবে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তবে এবার রাজ্য নির্বাচন কমিশন কোনও নিষেধাজ্ঞা রাখল না। 

রাত পোহালেই কলকাতা পুরভোটের (KMC Election 2021) রায়, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। নিরাপত্তায় ড্রোন দিয়েও নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ত্রিস্তরীয় নিরাপত্তায় স্ট্রং রুম, কাল সকাল ৮টা থেকে ভোট গণনা। কাল কলকাতা পুরভোটের (Kolkata Municipality Election) রায়, ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ।

১১টি স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। সিসিটিভি নজরদারিতে কাল কলকাতা পুরভোটের গণনা। ১১টি স্ট্রং রুমের নিরাপত্তায় ৩ হাজার কলকাতা পুলিশ। ১৬টি বরোর জন্য ১১টি স্ট্রং রুমে কাল পুরভোটের গণনা। রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।

পরীক্ষা শেষ। এবার অপেক্ষা রেজাল্ট আউটের। কার মুখে হাসি ফুটবে? আশাভঙ্গ হবে কার? 
উত্তর জানা যাবে আর কয়েকঘণ্টার মধ্যেই। মঙ্গলবার কলকাতা পুরসভার ফলপ্রকাশ। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি।


স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্র। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রতিটি জায়গাতেই রয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। ভোটগণনার সময় করা হবে ভিডিওগ্রাফি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা।

প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার। বর্তমানে ইভিএমগুলি রয়েছে একাধিক স্ট্রং রুমে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যেমন স্ট্রং রুম হয়েছে। তেমনই এখানে ভোট গণনা হবে উত্তর কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের। 
নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও তৈরি হয়েছে স্ট্রং রুম। কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের সঙ্গে মোতায়েন রয়েছে লাঠিধারী পুলিশ। 

প্রতিটি গণনাকেন্দ্রেই থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি জায়গায় সোমবার থেকেই ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিশকর্মী। যারমধ্যে আধিকারিক রয়েছেন ১ হাজার।

প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ।  নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। এছাড়া কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, করোনার কথা মাথায় রেখে মেনে চলা হবে কোভিড বিধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget