এক্সপ্লোর

Kolutola fire: এখনও আগুনের গ্রাসে কলুটোলার বহুতল, কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন

আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় এখনও পকেট ফায়ার রয়েছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলুটোলায় ২০ ঘণ্টা পরও বহুতলের আগুন পুরোপুরি নেভেনি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় এখনও পকেট ফায়ার রয়েছে।  আজ সকালেও আগুন নেভানোর কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন।                  

এর মধ্যেই স্থানীয় প্রশাসনকে উদ্বেগে রেখেছে বাড়ির অবস্থা।  গতকাল রাতেই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বাড়ির বহু জায়গায় দেখা দিয়েছে ফাটল।  প্লাস্টিকের খেলনা সহ যে সব সামগ্রী রাখা ছিল, সেখান থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে।

সোমবার কলুটোলা স্ট্রিটে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। এলাকায় প্রবল আতঙ্ক। আজ সকালে ওই গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। 

আরও পড়ুন, বিপর্যয়ের পর ফের চালু, ক্ষমা চাইল হোয়াটসঅ্যাপ-ফেসবুক

কখনও গার্ডেনরিচ, কখনও লেকটাউন জয়া সিনেমা, কখনও আবার নিমতলা ঘাট স্ট্রিট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছেন শহর। একের পর এক অগ্নিকাণ্ডের জেরে নড়েচড়ে বসে দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নেয় তারা। গার্ডেনরিচের পর শহরে পরপর দু’দিন, ১০ ও ১১ সেপ্টেম্বর নিমতলা ঘাট স্ট্রিট ও গার্ডেনরিচে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসল দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নিল তারা। দমকল সূত্রে দবি, দুটি জায়গাতেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। ফায়ার লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র কোথাও মেলেনি।  

সম্প্রতি দমকল দফতরে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, গোটা রাজ্যে ফায়ার অডিট করাতে সাহায্য নেওয়া হবে বেসরকারি সংস্থার।  কেন এই সিদ্ধান্ত? দমকল সূত্রে খবর, গোটা রাজ্যে দোকান, বাজার, শপিং মল, আবাসন, সহ বিভিন্ন জায়গায় ফায়ার অডিট করানোর ক্ষেত্রে কর্মীসংখ্যা সীমিত। তাই এজন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে।

  

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget