এক্সপ্লোর

Poppy Seed : ভুট্টার গুঁড়ো মিশিয়ে ভেজাল পোস্ত ! ভেজাল কারবারের হদিশ বড়বাজারে

Fake Poppy Seed : এই চক্রে আর কেউ জড়িত কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এর আগেও বেশ কয়েকবার পোস্তায় হদিশ মিলেছে ভেজাল পোস্ত কারবারের।

আবীর দত্ত, কলকাতা: পোস্ত বাটা (Poppy Seed), বড়া, আলু পোস্ত খেয়ে যাঁরা তৃপ্তির ঢেকুর তুলতেন, তাঁদের জন্য মন খারাপের খবর। পোস্তায় ফের ভেজাল পোস্ত! আসল পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল রামদানা অর্থাৎ ভুট্টার গুঁড়ো!  তারপর তাকে প্যাকেটে করে পাঠানো হচ্ছিল বাজারে। 

গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার বড়বাজার স্টেশন লাগোয়া এই গোডাউনে অভিযান চালায়, কলকাতা পুলিশের (Kolkata Police) এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। আটক করা হয় এক ব্যবসায়ীকে। ইবি সূত্রে খবর, উদ্ধার হয়েছে প্রচুর ভেজাল পোস্ত। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। এই চক্রে আর কেউ জড়িত কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এর আগেও বেশ কয়েকবার পোস্তায় হদিশ মিলেছে ভেজাল পোস্ত কারবারের। ফের সেই পোস্তাতেই ধরা পড়ল ভেজাল পোস্ত কারবার। 

আরও পড়ুন :

পঞ্চায়েত ভোটে ৮০ শতাংশ গ্রাম পঞ্চায়েতে জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর, ‘দিবাস্বপ্ন’, কটাক্ষ তৃণমূলের

এই বছর জুলাই মাসে, পোস্তায় ভেজাল পোস্তর কারবার ধরা পড়ে। সাদা পোশাকে অভিযান চালিয়ে চক্রীদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখানেও বেশ কয়েকমাস ধরেই চলছিল জাল পোস্তর কারবার। পোস্তার মহর্ষি দেবেন্দ্র রোডে বেআইনিভাবে পোস্ত তৈরির কারবার চলছিল। সেখানেও পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার দানা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতেনাতে ধরে ফেলে একজনকে। উদ্ধার হয়েছে ভুট্টার দানা, গ্রাইন্ডার মেশিন ও অন্যান্য সরঞ্জাম।এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

গত জানুয়ারি মাসে,  ভেজাল পোস্ত উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পোস্তায়। গোপন সূত্রে খবর পেয়ে, মহর্ষি দেবেন্দ্র রোডের একটি দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতে নাতে গ্রেফতার করা হয় ১ জনকে। আধিকারিকরা দেখেন, দোকানের ভেতর একটি গোপন কুঠুরিতে দুই মহিলা কর্মীকে দিয়ে এই ভেজাল মেশানোর কাজ চলছিল। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কলকাতাসহ সংলগ্ন এলাকায় এই ভেজাল পোস্তের ব্যবসা চালিয়ে বিপুল টাকার মুনাফা করা হত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রবিতে হলুদ সতর্কতা জারি, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে
রবিতে হলুদ সতর্কতা জারি, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে
WB Assembly Election 2026: 'ভিক্টিম কার্ড কে খেলে, কীভাবে খেলে সেটা আমরা সবাই জানি', শাহ'কে পাল্টা খােঁচা ব্রাত্যর
'ভিক্টিম কার্ড কে খেলে, কীভাবে খেলে সেটা আমরা সবাই জানি', শাহ'কে পাল্টা খােঁচা ব্রাত্যর
News Live Updates: 'যিনি ক্ষমতায় আসবেন, তিনি যেন সমাজের প্রতিটি মানুষের জন্য ভাবেন', আর্জি মেহতাব হোসেনের
'যিনি ক্ষমতায় আসবেন, তিনি যেন সমাজের প্রতিটি মানুষের জন্য ভাবেন', আর্জি মেহতাব হোসেনের
Biman Basu: 'নবীন প্রজন্ম না আসলে রিনিউয়াল হয় না, রিনিউয়াল দরকার', বরানগরে সায়নদীপের হয়ে প্রচারে বিমান বসু
'নবীন প্রজন্ম না আসলে রিনিউয়াল হয় না, রিনিউয়াল দরকার', বরানগরে সায়নদীপের হয়ে প্রচারে বিমান বসু

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget