এক্সপ্লোর

Suvendu Adhikari on Panchayat poll: পঞ্চায়েত ভোটে ৮০ শতাংশ গ্রাম পঞ্চায়েতে জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর, ‘দিবাস্বপ্ন’, কটাক্ষ তৃণমূলের

Suvendu Adhikari on Panchayat poll:এদিন প্রথমে পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেন বিজেপির নেতা-কর্মীরা। পরে সেখানে গিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। 


বিটন চক্রবর্তী ও অমিত জানা,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর: আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) রাজ্যের আশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে জিতবে বিজেপি। সবংয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শূন্য আট শতাংশ পঞ্চায়েতে জিতলেই অনেক,  বিজেপিকে পাল্টা কটাক্ষ  তৃণমূলের (TMC)।

কৃষকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে, রাজ্য সরকারের বিরুদ্ধে সিঙ্গুরে তিন দিন ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য নেতারা। এবার একই ইস্যুতে জেলায় জেলায় পথে নামল গেরুয়া শিবির। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পদযাত্রা করে বিডিওদের কাছে ডেপুটেশন দিল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিন প্রথমে পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেন বিজেপির নেতা-কর্মীরা। পরে সেখানে গিয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। 

একই কর্মসূচি উপলক্ষে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে আসেন বিরোধী দলনেতা। সেখানে প্রায় এক কিলোমিটার পদযাত্রায় অংশ নেন তিনি।

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে কৃষি ঋণে ছাড়়া দেওয়া হয়েছে। এ রাজ্যেও ছাড় দিতে হবে। এর জবাবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সহ সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি, বলেছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিপণ্যের জন্য ক্ষতিপূরণ দ্বিগুণ করে দিলেন, সেটা বাহবা না দিয়ে বলছেন কৃষিঋণ মকুব করতে হবে। 

শুভেন্দুর পঞ্চায়েত ভোট নিয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, কলকাতা কর্পোরেশনে ভোট হয়নি, ভোট লুট হয়েছে। উত্তরপ্রদেশে যোগীবাবা জিতবেন। তারপর এখানে গণতন্ত্রের বোমা এখানে আমরা ফেলব। 

শুভেন্দু অধিকারী বলেছেন, সবং ব্লকে গত এক মাসে কোনও রাজনৈতিক কর্মসূচি পুলিশ এবং তৃণমূল পার্টি করতে দেয়নি। আজকের সবং ব্লক থেকে শুরু করে বীজ পুঁতে দিয়ে গেলাম। যেদিন পঞ্চায়েত নির্বাচন হবে সেদিন দেখতে পাবেন আশি ভাগ গ্রাম পঞ্চায়েতর  আসন ভারতীয় জনতা পার্টি জিতবে।

তাঁর এই দাবিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তাদের কটাক্ষ, এতটা বেশি ভেবে নেওযা বিরোধী দলনেতার পক্ষে ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। অজিত মাইতি বলেছেন, কলকাতা পুরভোটে হেরে গেলেন, জেলার সাতটা পুরসভা ভোটে হেরে যাবেন, সারা রাজ্যে হারবেন, এখন তো দেখছেন মানুষকে সঙ্গে রাখতে হবে, তাই এসব বলেছেন। ৮০ ভাগ নয়, পয়েন্ট আট ভাগ জিতলে বলব ঠিক আছে।

মোদি সরকারের কৃষি আইনকে ‘কালা কানুন’ বলে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল। এবার সেই কৃষকদের পাশে দাঁড়িয়েই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Suvendu Adhikari |
Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি
Chokh Bhaga Chota: গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার
Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget