এক্সপ্লোর

ল্যাপটপ, মোবাইল গায়েব, গড়ফায় বন্ধ ফ্ল্যাট থেকে একাকী বৃদ্ধের দেহ উদ্ধার

Elderly Man Death: আবাসনের দোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন নিধিরচন্দ্র কুণ্ডু।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রবিবার শেষ দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে আর খোঁজ না মেলায় সন্দেহ এবং শেষে বন্ধ ফ্ল্যাট খুলতেই উদ্ধার মৃতদেহ। মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গড়ফায়। কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ (Elderly Man found Dead)। 

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

ফের কলকাতার (Kolkata News) বুকে দেহ উদ্ধার একাকী বৃদ্ধের। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্লাস্টিক ও কম্বলে মোড়ানো মৃতদেহ। ফ্ল্যাট থেকে উধাও টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন।  লুঠের উদ্দেশেই কি খুন? না, খুনের নেপথ্যে অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ। 

২/১৮৩ বিজয়গড়। এই আবাসনের দোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন নিধিরচন্দ্র কুণ্ডু। মঙ্গলবার সকালে তাঁরই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর আগে বছর ৬৭-এর এই ব্যক্তির স্ত্রী মারা যান। তাঁদের কোনও সন্তান নেই। সেই থেকে এই ফ্ল্যাটে একাই থাকতেন নিধির। 

স্থানীয়দের দাবি, রবিবারও দেখা গিয়েছিল তাঁকে। খোশমেজাজে আড্ডাও দেন। কিন্তু তারপর থেকে হঠাত্‍ বেপাত্তা হয়ে যান। খবর যায় আত্মীয়দের কাছে। মঙ্গলবার ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে নিধির কুণ্ডুর মৃতদেহ প্রথমে দেখতে পান আত্মীয়রাই। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: RBU Student Agitation: উপাচার্যের ঘরের দরজায় লাথি, অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব

প্রতিবেশি একজন বলেন, "রবিবারও দেখা গল, আমার সাথে ইয়ার্কি করল।" মৃতের ভাই অধীর কুণ্ডু বলেন, "এক প্রতিবেশী আমাকে ফোন করে বলল ২ দিনের পেপার পড়ে রয়েছে। গিয়ে আমরা দেখলাম।"

সূত্রের খবর, খাটের নীচে মৃতদেহের উপর এবং নীচের অংশ প্লাস্টিকে মোড়া ছিল।  তার উপর চাপা দেওয়া ছিল কম্বল এবং চাদর। এছাড়াও ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত পড়ে ছিল বলে অভিযোগ।

মৃতের আত্মীয়দের দাবি, ফ্ল্যাট থেকে টিভি, মোবাইল ও ল্যাপটপ খোয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, শেষবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পাওয়া গেছে। 

প্রশ্ন উঠছে, তাহলে কি লুঠের জন্যই খুন করা হয়েছে? কিন্তু কারা খুন করল এই ব্যক্তিকে? অভিযুক্তরা কি মৃতের পূর্ব পরিচিত? ফ্ল্যাটের উল্টোদিকের বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে। অভিযোগকারীদের চিহ্নিত করতে পুলিশ তার ফুটেজ সংগ্রহ করেছে। 

বিষয়টির তদন্তে পুলিশ

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত ডিসি (এসএসডি) অতুল ভেঙ্কটেশ বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে লুঠের উদ্দেশে খুন।" এ দিন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে লালবাজারের ফরেন্সিক দল।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget