এক্সপ্লোর

কোভিশিল্ডের বদলে অ্যামিকাসিন, খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা, কসবা ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ

দেবাঞ্জন দেব-সহ ৮ জনের নাম রয়েছে

কলকাতা: কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আলিপুর আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। তাতে নাম আছে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ ৮ জনের। চার্জশিটে বলা হয়েছে কোভিশিল্ডের বদলে দেওয়া হয় অ্যামিকাসিন। চার্জশিটে খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ ১৪টি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট। চার্জশিটে রয়েছে দেবাঞ্জন দেব-সহ ৮জনের নাম। খোদ সাংসদ নিয়েছিলেন ভ্যাকসিন। কসবার বিতর্কিত ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন আরও অনেকে। তোলপাড় ফেলে দেওয়া ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট দিল কলকাতা পুলিশ। 

তদন্ত শুরুর ৬৬ দিনের মাথায়, ১ হাজার পাতার চার্জশিট পেশ করা হল আলিপুর আদালতে। চার্জশিটে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব, রবিন শিকদার, সুশান্ত দাস, সরোজ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোক রায়, কাঞ্চন দেব এবং শান্তনু মান্নার নাম রয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবাঞ্জন-সহ আটজনই ভ্যাকসিন ক্যাম্পের সঙ্গে জড়িত ছিল। চার্জশিটে আরও বলা হয়েছে, কসবার ক্যাম্পে কোভিশিল্ড দেওয়ার নাম করে দেওয়া হয় অ্যামিকাসিন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩০৭, ৪২০, ৫১বি, ১৮৮ সহ-১৪টি ধারায় মামলা রুজু হয়েছে। 

সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল জানিয়েছেন, 'চার্জশিটে বলা হয়েছে অ্যামিকাসিন দিয়েছে কোভিশিল্ডের জায়গায়, চার্জশিট দিয়েছেন কত সিজার হয়েছে তা জানিয়েছেন, পরিষ্কার লেখা আছে অভিযুক্তরা এই মামলার সঙ্গে জড়িত।' অন্যদিকে, কলকাতা পুলিশের চার্জশিটের প্রেক্ষিতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ধৃতরা।

দেবাঞ্জন দেবের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের দাবি, 'কাউকে আড়াল করার জন্য এত দ্রুত চার্জশিট দেওয়া হল, আমরা চার্জশিট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।' ইতিমধ্যেই কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের ঘটনায় ১৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়। কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে ৪৫টি জিনিস।

আরও পড়ুন: Hooghly: উত্তরপাড়ায় ভ্যাকসিন নিতে এসে বিশৃঙ্খলা, তৃণমূলের দিকে অভিযোগের তির বিজেপির

আরও পড়ুন: পরপর দুর্ঘটনার কবলে পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি, সিভিক ভলেন্টিয়ার-সহ গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget