এক্সপ্লোর

Containment Point : কলকাতায় ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল পুরসভা

Containment Points : কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন। কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল কলকাতা পুরসভা...

কলকাতা : নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন। কনটেনমেন্ট পয়েন্ট (Containment Point) চিহ্নিত করল কলকাতা পুরসভা। দ্রুত সিল করা হবে সেগুলি। ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট সিল করা হচ্ছে বলে খবর।

কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন? ৫-এর বেশি করোনা আক্রান্ত এমন ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল কলকাতা পুরসভা। কনটেনমেন্ট পয়েন্টগুলি দ্রুত সিল করে পরবর্তী পদক্ষেপ করবে পুরসভা।

এদিকে জানা গেছে, এখনও পর্যন্ত কলকাতায় করোনা টিকার প্রথম ডোজ প্রাপক ৯০ শতাংশ। ৮০ শতাংশ কলকাতাবাসী পেয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। দ্রুত ১০০ শতাংশ টিকাকরণে পদক্ষেপ করবে পুরসভা, এমনই খবর সূত্রের।

উল্লেখ্য, আর আহমেদ ডেন্টাল কলেজে (R Ahmed Dental College) করোনার (Corona) ছবি ভয়াবহ। অধ্যক্ষ সহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২। করোনা আক্রান্ত হস্টেল সুপার ও তাঁর মেয়ে। ডেন্টাল কলেজের লেডিস হস্টেলেও করোনার থাবা। ১৮ চিকিৎসক ও ১ নার্স করোনা আক্রান্ত। স্বাস্থ্য ভবনকে চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। রোগী পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা। দিন কয়েক আগে আর আহমেদের জন্মদিন পালিত হয় কলেজে। তারপরই একের পর এক চিকিৎসক, নার্স করোনা আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন ; ওমিক্রন আতঙ্কের মাঝে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ২২০ জনের

এদিকে রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের উচ্চ পর্যায়ের বৈঠক। বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) ১ সপ্তাহের মধ্যে কোভিড বেড (COVID Bed) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখার নির্দেশ। করোনা রোগীর পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের (Health Workers) পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ। সঠিকভাবে অক্সিজেন (Oxygen) দিতে প্রশিক্ষণের নির্দেশ। করোনা চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এক সপ্তাহের মধ্যে মজুত করতে নির্দেশ। প্রতিদিনের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে (Health Department)।

 

সেরা শিরোনাম

NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?

ভিডিও

Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget